1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন

রংপুরে ২ হাজার জনকে আসামি করে মামলা: আটক ৫৩

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

রংপুরে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় গঙ্গাচড়া থানায় ২৫-৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে সদর থানা ও গঙ্গাচড়া থানায় করা দুই মামলায় অজ্ঞাত দুই হাজার জনকে আসামি করা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ এবং গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন (বিশেষ শাখা) জানান, পুলিশ বাদী হয়ে গঙ্গাচড়া ও কোতয়ালি থানায় পৃথক দুটি মামলা করেছে। এখন পর্যন্ত ৫৩ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরের পাগলাপীর সলেয়াসা এলাকায় সম্প্রতি টিটু রায় নামের এক তরুণ ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দেয় বলে অভিযোগ ওঠে। ওই তরুণের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সলেয়াসা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ ডাকা হয়।

নামাজের পর কয়েকশ’ মানুষ সেখানে সমবেত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ড টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় পুলিশসহ আহত হন অন্তত ১৫ জন। পরে হাসপাতালে একজন মারা যান। পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীরা ঠাকুরপাড়া গ্রামে ৮ থেকে ১০ হিন্দু বাড়িতে আগুন দেয় ও ভাংচুর চালায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft