1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘মিস ওয়ার্ল্ড-২০১৭’ প্রতিযোগিতায় জেসিয়ার শীর্ষস্থান অর্জন! - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

‘মিস ওয়ার্ল্ড-২০১৭’ প্রতিযোগিতায় জেসিয়ার শীর্ষস্থান অর্জন!

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ নভেম্বর, ২০১৭
  • ১১৩ বার পড়া হয়েছে

১৮ নভেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’র চূড়ান্ত পর্ব। এই অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিশ্বের সেরা সুন্দরীর নাম। বিশ্বের ১২০টি দেশ থেকে আসা সুন্দরীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ বিজয়ী জেসিয়া ইসলাম।

সম্প্রতি নিয়ম অনুযায়ী চীনের এক হোটেলে মিস ওয়ার্ল্ডের ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ অংশ নিয়েছিলেন জেসিয়া। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ প্রাপ্ত ফল থেকে খুঁজে নেওয়া হবে শীর্ষ ৪০ প্রতিযোগীকে। ১২০ দেশের প্রতিযোগীকে মোট ২০টি দলে ভাগ করা হয়েছে। জেসিয়া আছেন গ্রুপ সিক্সে।

কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ৩১ অক্টোবর চীনের ওভারসিস চাইনিজ টাউন ইস্ট শেনজেনে ড্রয়ের মাধ্যমে। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যুক্ত হয়েছে এই বিভাগ। এই বিভাগের ফল থেকেই চূড়ান্ত হবে শীর্ষ ৪০ প্রতিযোগী। তাদের বলা হবে ‘ফাইনাল ফোর্টি’।

এই প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড আয়োজক কমিটির নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি ‘দ্য গ্রেট প্যাজেন্ট কমিউনিটি ডট কম’ নামক একটি অনলাইন সংস্থা গণভোটের আয়োজন করেছে। সেখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অংশ নিয়ে নিজের পছন্দের সুন্দরীকে ভোট দিতে পারবেন। এই গণভোটে অংশগ্রহণ করতে পারবেন যে কেউ, ভোট দেওয়া যাবে যতো খুশি ততো।

এ অনলাইন সংস্থাটি নিজেদের ওয়েব সাইটে লিখেছেন- ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’তে কোন দেশের সুন্দরী বিজয়ী হওয়া উচিত? ইতোমধ্যে সে সাইটে ব্যাপক পরিমাণ ভোট পড়ে এবং দর্শকদের এ অনলাইন ভোটে শীর্ষস্থানে চলে আসে বাংলাদেশের জেসিয়া ইসলামের নাম।

মূল প্রতিযোগিতা শুরুর আগেই অনলাইনে ভোটে জেসিয়ার এ শীর্ষস্থান অর্জনকে বিরাট সাফল্য হিসেবে দেখছেন মিস ওয়ার্ল্ডের বাংলাদেশের অনুসারীরা। ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’র চূড়ান্ত পর্বে ফলাফল যাই আসুক না কেন, অনলাইন ভোটে জেসিয়ার এ এগিয়ে থাকাতে উচ্ছ্বসিত তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!