1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘মধ্যপ্রাচ্যের সব সঙ্কটের মূলে ইসরাইল’ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

‘মধ্যপ্রাচ্যের সব সঙ্কটের মূলে ইসরাইল’

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

দখলদার ইসরাইলকে মধ্যপ্রাচ্যের সব সঙ্কটের মূল কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামআলী খোশরো বুধবার নিরাপত্তা পরিষদের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে ইসরাইলের ইতিহাস শুরু হয়েছে এবং অন্যান্য দেশের ওপর আগ্রাসন চালিয়ে এটি টিকে রয়েছে। তেল আবিব এখন পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৬৮টি প্রস্তাব লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এই অপরাধী ও আগ্রাসী সরকারের প্রতি ওয়াশিংটনের সর্বাত্মক সমর্থনের প্রতি ইঙ্গিত করে ইরানের রাষ্ট্রদূত বলেন, মার্কিন পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরাইল ফিলিস্তিনি জাতির ওপর ভয়াবহ পাশবিকতা চালিয়েছে এবং বিশ্বের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ট্রাজেডি সৃষ্টি করে রেখেছে। তিনি ইসরাইলের রাসায়নিক, পারমাণবিক ও জীবাণু অস্ত্রকে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে উল্লেখ করেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্র দেশগুলোকে দায়ী করেন। তিনি বলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে ইরানের মতো এত বেশি যুদ্ধ আর কোনো দেশ করেনি।

খোশরো তার বক্তব্যের অন্য অংশে তার দেশের পরমাণু সমঝোতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, এই সমঝোতা অকার্যকর করে দেয়ার জন্য ওয়াশিংটন যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজে মতৈক্য তৈরি হয়েছে। ইরানের বিরোধিতা করতে গিয়ে যুক্তরাষ্ট্র অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি একঘরে হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!