1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩০তম অবস্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ফোর্বস’ সাময়িকী এ তালিকা প্রকাশ করেছে। এই সাময়িকীর গত বছরের করা তালিকায় তিনি ছিলেন ৩৬তম অবস্থানে।

বুধবার প্রকাশিত এ নতুন তালিকায় ক্ষমতাধর ১০০ নারীর তালিকা দেয়ার পাশাপাশি বিশ্বের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২১ নারীর তালিকা তুলে ধরা হয়। এতে ৯ম স্থানে রয়েছেন শেখ হাসিনা ওয়াজেদ।

এবার শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ আখ্যায়িত করে ফোর্বস-এ বলা হয়েছে, শেখ হাসিনা মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার অঙ্গীকার করেছেন এবং তাদের জন্য ২০০০ একর জমি বরাদ্দ দিয়েছেন। যা মায়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির অবস্থানের পরিষ্কার বিপরীত।

গত বছর তালিকায় ২৬ নম্বর অবস্থানে থাকা সু চি এবার ৩৩তম।

ক্ষমতাধর ১০০ নারীর প্রথম পাঁচজন হলেন- যথাক্রমে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, যুক্তরাষ্ট্রের মেলিন্ডা গেটস, সেরিল স্যান্ডবার্গ ও মেরি ব্যারা।

বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্ষমতাধর নারী শাসক শেখ হাসিনা
বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা দুই মেয়াদসহ তিনি ১৩ বছর ধরে ক্ষমতায় আছেন। এর মাধ্যমে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকেও পেছনে ফেলেছেন শেখ হাসিনা।

শুক্রবার ব্রিটিশ প্রভাবশালী সংবাদপত্র গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা প্রায় নয় বছর ধরে দেশ শাসন করেছেন। তার আগে আরো পাঁচ বছর তিনি ক্ষমতায় ছিলেন।

গার্ডিয়ান জানায়, বর্তমান বিশ্বে জাতিসংঘের সদস্যভুক্ত দেশের সংখ্যা ১৯৩টি। যার ৭ ভাগ দেশ অর্থ্যাৎ ১২টি দেশ শাসন করছে নারী সরকারপ্রধানরা।

সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে নিউজিল্যান্ড। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৩৭ বছর বয়সী জেসিন্ডা আর্ডেন। তিনি দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী এবং ১৫০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ শাসক।

যে ১২ জন নারী এখন সরকারপ্রধান তাদের ৬ জনই ইউরোপীয় দেশগুলোর নেতা, দু’জন দক্ষিণ আমেরিকার। যাদের চারজনই তাদের দেশের প্রথম নারী সরকারপ্রধান।

এদিকে শাসনকালের দিক থেকে শেখ হাসিনার পরই রয়েছেন জার্মানির জনপ্রিয় চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তিনি ১১ বছর ধরে ক্ষমতায় আছেন। যদিও মার্কেল সম্প্রতি পুনর্নির্বাচিত হয়েছেন।

তারপরই রয়েছেন আফ্রিকান দেশ লাইবেরিয়ার মধ্যপন্থী নেত্রী এলেন জনসন সিরলিফ। যিনি আফ্রিকার প্রথম নারী সরকারপ্রধান। তিনি ১১ বছর ধরে দেশটির প্রেসিডেন্টের পদে রয়েছেন। দুই মেয়াদ শেষে আগামী নভেম্বরে তিনি বিদায় নিচ্ছেন। দেশটির সংবিধান অনুসারে তার পুন:নির্বাচিত হওয়ার সুযোগ নেই। এছাড়া চিলির প্রেসিডেন্ট পদে মিশেল ব্যাচেলেট দায়িত্ব পালন করছেন ৭ বছর ধরে।

ক্ষমতায় বেশিদিন নয়, এমন সরকারপ্রধানদের মধ্যে রয়েছেন- নরওয়ের প্রধানমন্ত্রী পদে আর্না সোলবার্গ ৪ বছর, নামিবিয়ার প্রধানমন্ত্রী সারা কুগনগেলওয়া ২ বছর, পোল্যান্ডের প্রধানমন্ত্রী বিটা জিদলো ১ বছর, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ডরিস লিউথার্ড ১ বছর এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ১ বছর, সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বরনাবিক ১ বছর, মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিল্ডা হেইন ১ বছর, পেরুর প্রধানমন্ত্রী মার্সিডিজ আরা ১ বছর ধরে ক্ষমতায় আছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft