1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘বলিউডে যৌন নিপীড়নের ঘটনা নতুন নয়’ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘বলিউডে যৌন নিপীড়নের ঘটনা নতুন নয়’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৮৫ বার পড়া হয়েছে

হায়দরাবাদে ২০তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া বললেন,‘বলিউডে যৌন নিপীড়নের ঘটনা নতুন নয়। এত দিন এসব খবর সামনে আসেনি। বলিউডে অভিনয় করতে এসে হেনস্তার শিকার হতে হয় মেয়েদের।’

হায়দরাবাদের এই উৎসবের অন্যতম বিচারক ছিলেন তিনি। ৮ থেকে ১৪ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হয়।

মধু আরও বলেন, ‘বলিউডে কাজ শুরুর গোড়ার দিকে প্রিয়াঙ্কাকেও এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। প্রিয়াঙ্কা যখন যেখানে যেত, আমি তার সঙ্গে থেকেছি। বছর তিনেক আগে পর্যন্ত এর ব্যতিক্রম হয়নি।’

মধু চোপড়া আরও বলেন, ‘একবার এক চিত্রপরিচালক প্রিয়াঙ্কাকে স্ক্রিপ্ট পড়ে শোনাবেন। এর আগে তিনি জানতে চান, স্ক্রিপ্ট পড়ার সময় আমি সেখানে থাকব কি না। তখন প্রিয়াঙ্কা তাকে জানিয়ে দেয়, যে স্ক্রিপ্ট আমার মা শুনতে পারবেন না, ওই ছবিতে আমি কাজ করব না।

এক ছবিতে প্রিয়াঙ্কাকে ছোট পোশাক পরে শট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। যদিও ওই শটের জন্য ছোট পোশাকের প্রয়োজন ছিল না। তাই এই পোশাক পরতে রাজি হয়নি প্রিয়াঙ্কা। এরপর ওই পরিচালক তার ১০টি ছবি থেকে আমার মেয়েকে বাদ দেন।’

হায়দরাবাদে ২০তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আয়োজন করে চিলড্রেনস ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া। হিন্দুস্তান টাইমস

১০ ছবি হাতছাড়া হয়ে যায় প্রিয়াঙ্কার
বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মাত্র ১৭ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হন তিনি। এর পরপরই বলিউডে যাত্রা শুরু হয় তার। তখন কিশোরী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সঙ্গে থাকতেন মা মধু চোপড়া।৩ বছর মেয়ের সব কাজকর্ম নিজে দেখাশোনা করতেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মধু চোপড়া বলেন, একাধিক নামী পরিচালক ও প্রযোজকের যৌন আবেদনে সাড়া না দেওয়ায় ১০টি সিনেমা হাতছাড়া হয়েছিল প্রিয়াঙ্কার। তবে বলিউডের গ্ল্যামার জগতের অন্ধকার এই দিকটির সঙ্গে কখনও আপোষ করেনি তিনি।

উল্লেখ্য, সম্প্রতি প্রিয়াঙ্কা মন্তব্য করেছিলেন, বলিউডেও অনেক হার্ভে উইন্সটিন আছেন।আর প্রতিদিনই তাদের ললসার শিকার হচ্ছেন অভিনেত্রী-মডেলরা।এরপর বলিউডে যৌন হেনস্থা নিয়ে একে একে মুখ খুলতে শুরু করেন অভিনেত্রীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!