1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

বন্দুক ও কার্তুজ জব্দ সুন্দরগঞ্জে পাখি শিকারের অপরাধে ৩ জনের জেল

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাখি শিকারের অপরাধে ইউপি সদস্যসহ ৩ জনের ৫ দিন করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ছামিউল আমিন। জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার হরিপুর খেয়া ঘাটে তিস্তা নদীর চরে বন্দুক দিয়ে পাখি শিকার করে চন্ডিপুর গ্রামের গমির উদ্দিন প্রধানের ছেলে চন্ডিপুর ইউপির সাবেক সদস্য ফুল মিয়া প্রধান, উজান বোচাগাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে নিজাম উদ্দিন ও চন্ডিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মৃত মাহাবুবুর আলম খানের ছেলে আযম খান।

খবর পেয়ে টহলরত র‌্যাব-১৩ সদস্যরা  তাদের বন্দুক, কার্তুজ ও পাখিসহ সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে আটক করে। এরপর ৭টি কার্তুজসহ বন্দুক জব্দ করেন তারা। পরে রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮/১ ও ৪১ ধারায় ৫ দিন করে বিনাশ্রম জেলা দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft