1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শরীকদের সম্মান দিলেও অন্যরা তা দিতে কুন্ঠাবোধ করেন: ইনু

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৩২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ১৪ দলের শরীকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিলেও ১৪ দলের অনেক নেতাই অন্য শরীকদের যথাযোগ্য মর্যাদা দিতে কুন্ঠাবোধ করেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

রবিবার বেলা দেড়টার দিকে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী ইনু এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া দাওয়াতের বিষয়ে কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করলে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদার। তার কাছে আমি ১৪ দলের নেতাদের মর্যাদা চাই। প্রধানমন্ত্রী ১৪ দলের শরীকদের সম্মান করেন, মর্যাদা দেন। কিন্তু ১৪ দলের অনেক নেতাই অন্য শরীকদের যথাযোগ্য মর্যাদা দিতে কুন্ঠাবোধ করেন। অনেক শরীকই তাঁর যথাযোগ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।

দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিএনপি-জামাত জোটের তৎপরতায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। দেশের এমন ক্রান্তিকালে ১৪ দলের শরীকদের তুচ্ছ তাচ্ছিল্য করে জোটে ভাঙ্গন ধরালে ক্ষতি হবে সবারই। জোটের সবাইকেই প্রাপ্য সম্মানটুকু দিতে হবে।

হাসানুল হক ইনু আরো বলেন, আগামী সংসদ নির্বাচনের জোটকে এখন থেকেই তৎপর হতে হবে। টিম ওয়ার্কের মাধ্যমেই নিজেদের অপ্রতিরোধ্য হিসেবে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পাঙ্গাস চিতল চাইনা, শরীকদের সম্মান চাই।

কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস: কাদের
কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে ঢাকার একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের সাধারণ সভা শেষে বেরিয়ে আসার পর বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

রবিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের আগে সকাল থেকে আশাপাশের জেলা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তাদের কর্মসূচিতে জনসমাগম ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে বাস চলতে দিচ্ছে না।

বিএনপির এই অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, এটা খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে? বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়।

তিনি বলেন, অতীতে আমরা যখন এসব অভিযোগের খোঁজ-খবর নিয়ে দেখি, তখন অনেক সময় দেখা যায়, এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। আসলেই কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft