1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

পলাশবাড়ীতে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ২৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেককাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার বিকেলে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা টাউন হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুবলীগ সহ-সভাপতি আবু মুসা সুমন, নির্মল মিত্র, রেজাউল করিম লালু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মাজেদুল রহমান, মুশফিকুর রহিম রাজিব, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু, বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি ওয়ারিফুল ইসলাম লিমন, তাতীলীগ নেতা শেখ তোতা প্রমুখ। এসময় উপজেলার ৯ ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft