1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঢাকা ডায়নাইটসের কাছে দাঁড়াতেই পারল না সিলেট সিক্সার্স

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

বিপিএলের এবারের আসরে সবচেয়ে চমক দিয়ে যাত্রা শুরু করা সিলেট সিক্সার্স ঢাকা পর্বের প্রথম দিনে ঢাকা ডায়নাইটসের কাছে দাঁড়াতেই পারল না। সিলেটকে সহজেই হারাল ঢাকা ডায়নাইটস। সিলেটের দেয়া ১০২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ৭ ওভার ৫ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায়।

ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান-শহীদ আফ্রিদিদের মুখোমুখি হয়েছিল সিলেট সিক্সার্স। টস হেরে ব্যাটিং করতে নেমে ঢাকা বোলারদের সামনে পাত্তাই পায়নি সিলেটের ব্যাটসম্যানরা। আফ্রিদি ও সুনীল নারাইনের ঘূর্ণির সামনে কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি।

প্রথম তিন ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান উপুল থারাঙ্গা আজ ফেরেন মাত্র এক রান করে। এরপর সাব্বির রহমানও এক রান করে ফিরে যান। মাত্র ৫৩ রান করতেই প্যাভিলিয়নে ফিরে যান দলটির নয়জন ব্যাটনসম্যান। একটা সময় বিপিএলের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডের (সর্বনিম্ন রান ৪৪, খুলনা টাইটান্স। দ্বিতীয় সর্বনিম্ন ৫৮ রান, বরিশাল বুলস) সামনে ছিল সিলেট। তবে আবুল হাসান ও তাইজুলের দৃঢ়তায় সেই লজ্জায় পড়তে হয়নি তাদের।

দশম উইকেট জুটিতে ৪৮ রান যোগ করেন তারা। সবোর্চ্চ ৩০ রান করেন পেসার আবুল হাসান রাজু। তাইজুল ১৬ ও দানুশকা গুনাথিলাকা করেন ১৫ রান। এছাড়া অধিনায়ক নাসিরের ব্যাট থেকে আসে ১০ রান।

ঢাকা ডায়নামাইটসের হয়ে শহীদ আফ্রিদি নেন চারটি উইকেট। এছাড়া সুনীল নারাইন তিনটি ও আবু হায়দার রনি দখল করেন দুটি উইকেট।

এ যেন সিলেটের চরম দৈন্যতা। প্রথম তিন ম্যাচে ঢাকা, কুমিল্লা, রাজশাহীর মতো দলগুলোকে হারিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেয় দলটি। রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সেই উড়ন্ত সিলেট যেন আজ ঢাকার সামনে দাঁড়াতেই পারল না।। ব্যাটিং-বোলিংয়ে কোথাও নিজেদের নৈপূর্ণ্য দেখাতে পারেনি। এর আগে নিজেদের চতুর্থ ম্যাচে খুলনার কাছে ছয় উইকেটে হেরে যায় নাসির হোসেনের দল।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, খালেদ আহমেদ, সুনীল নারাইন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, কাইরন পোলার্ড ও ক্যামেরন ডেলপোর্ট।

সিলেট একাদশ : সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, কামরুল হাসান রাব্বি, শুভাগত হোম, নুরুল হাসান, ওয়েন্দু হারারাঙ্গা, উপুল থারাঙ্গা, রস হুইটলি, টিম বেসনান ও লিয়াম প্লাঙ্কেট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft