1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খুলনায় ৩ কাঠা জমি পাচ্ছেন মিরাজ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ‘কিরে, বিপিএলে নাকি জমি পাওয়া যাচ্ছে!’ নেটে ব্যাটিং করতে যাওয়ার আগে মেহেদী হাসান মিরাজকে একটু টিপ্পনী কাটলেন সৌম্য সরকার। পারিশ্রমিক হিসেবে বিপিএলে শুধু টাকাই তো পাওয়ার কথা, জমি আসছে কোত্থেকে! আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার শুরুতেই খবরটা জানাচ্ছিলেন মিরাজ। পাশ থেকে সেটি শুনেই সৌম্যর রসিকতা।

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক মিরাজ থাকেন খুলনার খালিশপুরের একটি ভাড়াবাড়িতে। সংবাদমাধ্যমে গত বছর এ খবর প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উদ্যোগী হয়ে বাংলাদেশ দলের তরুণ এই অলরাউন্ডারের পরিবারের জন্য বাড়ি নির্মাণের নির্দেশ দেন সংশ্লিষ্ট ব্যক্তিদের।

সেটির ধারাবাহিকতাতেই খালিশপুরেই মিরাজকে তিন কাঠা জমি দিচ্ছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। আবির্ভাবেই বিস্ময় উপহার দেওয়া ২০ বছর বয়সী অলরাউন্ডার বললেন, ‘গত বিপিএলের শুরুতে আমাকে জানানো হয়েছিল জমি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি তারা রেখেছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এটির আনুষ্ঠানিকতা শেষ হবে। আরও আগেই হয়ে যেত, আমি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় সময় বের করতে পারিনি।’

বড় সুখবরই পেয়েছেন। এবার মাঠেও সুখবর দেওয়ার পালা মিরাজের। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে তাঁর দল রাজশাহী কিংস ৬ উইকেটে হেরেছে রংপুর রাইডার্সের কাছে। তবে এটি নিয়ে উদ্বিগ্ন নন তরুণ অলরাউন্ডার, ‘শুরুটা ভালো হয়নি, খারাপও হয়নি। গত বিপিএলেও শুরুটা ভালো হয়নি আমাদের। শেষ পর্যন্ত আমরা কিন্তু ফাইনালে উঠেছিলাম। এ বছর দলটি ভালো হয়েছে। একটি ম্যাচ হারতেই পারি। এখনো ১১টা ম্যাচ আছে। ম্যাচ ধরে ধরে এগোতে চাই আমরা।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft