1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

এদেশে ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না : রিজভী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ৫ জানুয়ারির মত এদেশে আর কোনো ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না।

শনিবার দুপুরে নগরীর একটি ক্লাবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে খুলনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে ভোট আগের রাত ৩টার মধ্যেই শেষ হয়ে যাবে। ক্ষমতাসীনরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছে।

তিনি বলেন, আওয়ামী সরকার নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায় বলেই তারা আবারো ভোটারবিহীন নির্বাচনের পায়তারা করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবার তাদের সে বাসনা পূরণ হতে দেবে না।

উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু।

এসময়ে সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর, রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, খান জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মন্টু, খান আলী মনসুর, শেখ আবদুর রশিদ, চৌধুরী কাওসার আলী, আবু হোসেন বাবু, জিএম কামরুজ্জামান টুকু, মোল্লা মফিজুর রহমান, অ্যাড. মোমরেজুল ইসলাম, শামীম কবীর প্রমুখ।

শিক্ষক-ব্যাংকারদের হুমকি দিয়ে সমাবেশে আসতে বাধ্য করা হয়েছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, স্কুল-কলেজে চিঠি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশে যোগ দিতে বাধ্য করেছে সরকার।

তিনি আরো বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে রাজনৈতিক সমাবেশ করছে আওয়ামী লীগ। স্কুল-কলেজের শিক্ষক ও ব্যাংকারদের চাকরি হারানোর হুমকি দিয়ে এই সমাবেশে আসতে বাধ্য করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ভাসানী স্মৃতি সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এই অভিযোগ করেন।

তিনি আরো বলেন, তোষামোদি না করে আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান ক্ষেত্র) তৈরি করতে হবে নির্বাচন কমিশনকেই (ইসি)।

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণ দেখতে চায় মানুষ। নিরপেক্ষ-নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হলেই এমনটি সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft