1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
১৫ দিনের মধ্যে হাইড্রলিক হর্ন জমা দেয়ার নির্দেশ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

১৫ দিনের মধ্যে হাইড্রলিক হর্ন জমা দেয়ার নির্দেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

হাইড্রলিক হর্ন ব্যবহারকারা যানবাহনের চালক ও মালিককে ১৫ দিনের মধ্যে ওই সব হর্ন সংশ্লিষ্ট থানার জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি পুলিশকে এসব হর্ন ধ্বংস করতেও বলা হয়েছে।

রবিবার বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শব্দদূষণ রোধে হাইড্রলিক হর্নের ব্যবহার বন্ধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২২ আগস্ট রিট করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

২৩ আগস্ট এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ কয়েকটি নির্দেশনা দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় বিআরটিএর চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও যুগ্ম কমিশনারের (ট্রাফিক) পক্ষে পৃথক প্রতিবেদন দাখিল করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরসেদ বলেন, দাখিল করা প্রতিবেদনে দেখা যাচ্ছে, শত শত যানবাহন থেকে হাইড্রলিক হর্ন জব্দ করা হয়েছে। আইনে আছে একশ টাকা জরিমানার কথা। এ অবস্থায় প্রয়োজনীয় নির্দেশনার আরজি জানালে আদালত ওই নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!