1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
স্ত্রী-সন্তানের জন্য অভিভাবকদের যে দোয়া করা জরুরি - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

স্ত্রী-সন্তানের জন্য অভিভাবকদের যে দোয়া করা জরুরি

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দোয়াই ইবাদত।’ আল্লাহ তাআলা যুগে যুগে নবী-রাসুল প্রেরণ করে ইবাদত-বন্দেগির রীতি-নীতি-পদ্ধতি শিখিয়েছেন। সব নবি-রাসুলের চাওয়া-পাওয়া ও পদ্ধতিগুলো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুরআন নাজিলের মাধ্যমে জানিয়েছেন।

পরিবারের অভিভাবক তার অধীনস্থ স্ত্রী-সন্তানদের জন্য আল্লাহর কাছে কী দোয়া করবেন; আল্লাহ তাআলা কুরআনে তা তুলে ধরেছেন। যে দোয়া করেছিলেন হজরত ইবরাহিম আলাইহিস সালাম তাঁর স্ত্রী ও সন্তানের জন্য করেছিলেন।

হজরত ইবরাহিম আলাইহিস সালাম মানুষজন ও খাদ্যবিহীন মরুভূমিতে তাঁর স্ত্রী ও সন্তানকে রেখে যাওয়ার সময় আল্লাহর কাছে তিনি এ দোয়া করেছিলেন। সে দোয়া আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দনীয় হয়েছিল, যা তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে এ মুসলিম উম্মাহর জন্য তুলে ধরেছেন।

মুসলিম উম্মাহর প্রতিটি অভিভাবকও যেন তাঁদের স্ত্রী ও সন্তান-সন্ততির জন্য আল্লাহর কাছে হজরত ইবরাহিম আলাইহিস সালামে আবেগ ও কুরআনের ভাষায় কল্যাণ কামনা করতে পারে। কুরআনের এ গুরুত্বপূর্ণ দোয়াটি হলো-

উচ্চারণ : রাব্বানা- লিয়ুক্বিমুস সালাতা ফাঝআ’ল আ’ফই’দাতাম মিনান নাসি তাহ্‌ওয়ি ইলাইহিম ওয়ারযুক্ব্‌হুম মিনাছ ছামারাতি লাআ’ল্লাহুম ইয়াশকুরুন। (সুরা ইবরাহিম : আয়াত ৩৭)

অর্থ : হে আমাদের প্রতিপালক! তারা যাতে নামাজ প্রতিষ্ঠা করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও। আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা কর; যাতে তারা (আল্লাহ তাআলার) শুকরিয়া আদায় করতে পারে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব অভিভাবকের এ দোয়াকে কবুল করুন। প্রত্যেকের পরিবার-পরিজন ও সন্তান-সন্ততিকে নামাজি, দ্বীনদার, পরহেজগার, মুক্তাকি ও ঈমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করার তাওফিক দান করুন। সবাইকে উত্তম রিজিক দান করুন। সর্বোপরি শোকর-গুজার বান্দা হিসেবে কবুল করুন। আমিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!