1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সুন্দরগঞ্জে হিন্দু মহাজোটের আসামীদের গ্রেফতারের দাবি - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

সুন্দরগঞ্জে হিন্দু মহাজোটের আসামীদের গ্রেফতারের দাবি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবনে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ী ও তুলসী তলায় গো-মাংস রাখার অপরাধে দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গাইবান্ধা জেলা নের্তৃবৃন্দ।

জানা গেছে, আজ মঙ্গলবার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের মৃত হরিদাস চন্দ্র বর্মনের ছেলে অতুল চন্দ্র বর্মনের বসত বাড়ীর ঘটনাস্থল পরিদর্শন শেষে এ দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক শ্যামল কুমার দাস, যুগ্ম আহ্বায়ক বিপুল চন্দ্র রায়, কমিটির সদস্য দেবাশীষ চন্দ্র রায় ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সুন্দরগঞ্জ উপজেলা শাখার নের্তৃবৃন্দ।

উল্লেখ্য গত ২৪ অক্টোবর দিবাগত রাতে কে বা কাহারা কে কৈ কাশদহ গ্রামের মৃত হরিদাস চন্দ্র বর্মনের ছেলে অতুল চন্দ্রের বসতবাড়ী ও তুলসী তলায় গো-মাংস রেখে যায়। এ নিয়ে গত ২৭ অক্টোবর অতুল চন্দ্র বর্মন বাদী হয়ে একই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে হাসিলসহ ৪ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় ও বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দেওয়ায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নের্তৃবৃন্দ আসামীদের গ্রেফতারের জোর দাবী জানায়।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!