মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

সিনহাকে আদালতে ফিরে পেতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘বাধ্যতামূলক ছুটি’তে পাঠানো হয়েছে বলে দাবি করছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা। একই সঙ্গে এস কে সিনহাকে আদালতে ফিরিয়ে দেয়ার জন্য বিক্ষোভ করছেন তারা।

মঙ্গলবার বেলা সোয়া ১০টার দিকে আইনজীবী ভবনে তারা এ বিক্ষোভ মিছিল করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, শরীফ ইউ আহমেদসহ শতাধিক আইনজীবীকে বিক্ষোভ মিছিলে দেখা যায়। বিক্ষোভ শেষে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেয় আইনজীবীরা।

এর আগে সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতির আবেদন দেশের জন্য ভালো ইঙ্গিত নয়। কারণ, তিনি মাত্রই বেশকিছু দিন ছুটি কাটিয়ে আসলেন।

প্রসঙ্গত, সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে যান। তার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft