1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে: কাদের - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুদ্ধাপরাধীদের দলের ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে।

বৃহস্পতিবার কক্সবাজারের মোটেল রোডে প্রায় চার কোটি বত্রিশ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

ওবায়দুল কাদের বলেন, হরতালে কোথাও কোনও পিকেটার নেই। হরতালের চিহ্নমাত্র নেই। বিএনপি-জামায়াতেরা এখন আদালতের রায়ের বিরুদ্ধেও হরতাল ডাকে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হরতাল নামের অধিকার আদায়ের গণতান্ত্রিক হাতিয়ারকে অপপ্রয়োগ করতে করতে এরা ভোঁতা বানিয়ে দিয়েছে। এখন জনগণ আর হরতাল সাড়া দেয় না।

জাতিসংঘের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আপনারা মায়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করুন। এখানে যারা এসেছে, এদেরকে আপাতত অন্যান্য দেশে স্থানান্তরিত করুন। এই বোঝা আমরা আর বইতে পারছি না। আমাদের পক্ষে অসাধ্য হয়ে গেছে।’

সেতুমন্ত্রী এও বলেন, ‘এখনো স্রোত আসছে, অপ্রতিরোধ্য স্রোত রোহিঙ্গাদের। আমরা কোথায় রাখব। আমাদের এখানে সামাজিক বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়, অস্ত্র আসছে। কে না জানে এখানে রোহিঙ্গা স্রোতের সঙ্গে ইয়াবা স্রোত আসছে। কাজেই এটা আমাদের সামাজিক জীবনে সাংঘাতিক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আমাদের জনজীবনের প্রভাব অত্যন্ত ডেনজারাস (বিপজ্জনক)।’ তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ তাদের অঙ্গীকার রক্ষা করেনি। মায়ানমারে বসনিয়া ভুলের পুনরাবৃত্তি ঘটেছে।

এ সময়ে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধরণ সম্পাদক মুজিবুর রহমান ও পৌর সভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে সেতুমন্ত্রী উখিয়ার কুতুপালং শরনার্থী শিবির ১, ২ এবং বালুখালী ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন। সেখানে তিনি প্রায় ছয় হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!