1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মামলার শুনানি চলাকালে খালেদা জিয়ার আইনজীবীর মৃত্যু - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

মামলার শুনানি চলাকালে খালেদা জিয়ার আইনজীবীর মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

ঢাকা জেলা আইনজীবী সমিতির প্রবীণতম সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট তসলিমউদ্দিন মো. আকবর (টি এম আকবর) আর নেই (ইন্নাল্লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বেলা সোয়া বারটার দিকে পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসায় বিশেষ জজ ৫ নম্বর আদালতে শুনানির সময় স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) প্রবীণ এই আইনজীবী মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত টি এম আকবর খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আইনজীবী ছিলেন।

খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, আজ শুনানির সময় আইনজীবী টি এম আকবর স্ট্রোকে আক্রান্ত হন এবং বারডেম নেওয়ার পর তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ১৯৬৬ সালের ০৭ জানুয়ারি বার কাউন্সিল থেকে আইন পেশায় সনদ লাভ করেন অ্যাডভোকেট টি এম আকবর। এরপর ১৯৬৭ সালের ২৬ নভেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্যভূক্ত হন।

তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান আজীবন সদস্য এবং সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ অসংখ্য চাঞ্চল্যকর মামলায় আসামিপক্ষে মামলা পরিচালনা করেছেন।

পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার নেছারাবাদ গ্রামে তার বাড়ি। বাবা তাহেরউদ্দিন আহমেদ ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!