মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে পারবে না: কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

বিএনপি ষড়যন্ত্র-ধ্বংসযজ্ঞ চালিয়ে আর ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সিলেটে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উদ্বোধনকালে এসব কথা বলেন।

আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবায়দুল বলেন, আগামী নির্বাচনের মনোনয়ন নিয়ে যাতে কোনো ঠেলাঠেলি না হয়। দুর্নীতিবাজরা আগামীতে মনোনয়ন পাবেন না।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আওয়ামী লীগ ও বিরোধীদের খোঁজ নিচ্ছি। সর্বাধিক জনপ্রিয় যিনি তিনিই মনোনয়ন পাবেন।

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া তিন মাস পর দেশে ফিরে রাজপথ দখল করে জনগণকে সীমাহীন কষ্ট দিয়েছেন। ক্ষমতা পেলে কি করবেন, আল্লাহই ভালো জানেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft