1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বারজানির পদত্যাগ ঘোষণার পর কুর্দিস্তানের সংসদে হামলা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

বারজানির পদত্যাগ ঘোষণার পর কুর্দিস্তানের সংসদে হামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ১৫১ বার পড়া হয়েছে

ইরাকে স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের স্বাধীনতার উদ্যোগ নিয়ে বাগদাদের সঙ্গে অচলাবস্থার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুর্দি সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। বারজানির পদত্যাগের ঘোষণার পর কুর্দিস্তানের সংসদে রবিবার হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী।

কুর্দিস্তানের সংসদে এক চিঠিতে বারজানি বলেন, তিনি আর তার মেয়াদ বাড়ানোর চেষ্টা করবেন না। তার মেয়াদ ৪ দিনের মধ্যেই শেষ হচ্ছে।

কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে কুর্দিরা গতমাসে গণভোটে ভোট দিয়েছে। এ ভোটকে কেন্দ্র করে কুর্দিদের সঙ্গে ইরাকের সরকারি বাহিনীর লড়াই শুরু হয় এবং সেনারা কুর্দিদের তেল সমৃদ্ধ এলাকাগুলো দখল করে নেয়।

এমপি’রা বারজানির চিঠি নিয়ে আলোচনা করছেন। বিক্ষোভকারীরা কুর্দি পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করেছে।

চিঠিতে বারজানি বলেন, ‘আমি ক্ষমতায় শুন্যতা পূরণের জন্য পার্লামেন্টকে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছি।’

বারজানি আরো বলেন, তিনি একজন পেশমেরগা কিংবা কুর্দি যোদ্ধাই থাকবেন এবং কুর্দিস্তানের জনগণের অর্জন ধরে রাখবেন।

২০০৩ সালের মার্কিন আগ্রাসনে সাদ্দাম হোসেনের পতনের পর বারজানি নেতৃস্থানীয় পর্যায়ে উঠে আসেন এবং উত্তর ইরাকে স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে বারজানির পদত্যাগের ঘোষণার পর কুর্দিস্তানের সংসদে রবিবার হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। আঞ্চলিক রাজধানী আরবিলে অবস্থিত সংসদ ভবনে হামলাকারীদের কারো কারো হাতে লাঠি-সোটা ছিল বলে জানা গেছে।

কুর্দিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে মাসুদ বারজানির সরে দাঁড়ানোর অনুরোধ কুর্দিস্তানের আইন প্রণেতারা অনুমোদন করার পরই এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বারজানির সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে বিক্ষোভকারীরা। আঞ্চলিক সংসদ ভবনে বিক্ষোভকারীরা ঢোকার সময়ে গুলির শব্দ শোনা গেছে বলে কোনো কোনো খবরে বলা হয়েছে। এ সব খবরে বলা হয়েছে, কুর্দি পিশমার্গা যোদ্ধারা জোর করে সংসদ ঢুকেছে।

অন্য খবরে বলা হয়েছে, কুর্দি আইন প্রণেতারা সংসদ ভবনের ভেতরে আটকা পড়েছেন। এ ছাড়া, সংসদের সামনে থেকে খবর প্রচার করার সময়ে এনআরটি নিউজ চ্যানেলের সাংবাদিকদের ওপরও হামলা হয়েছে। এ চ্যানেল বারজানির নীতির সমালোচক হিসেবে পরিচিত।

এদিকে, স্থানীয় সূত্রগুলো বলছে, সংসদ ভবনের কাছে যে সব গুলির শব্দ শোনা গেছে তা নিরাপত্তা বাহিনী ছুঁড়েছে। ফাঁকাগুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!