1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রধান বিচারপতির ছুটি নিয়ে চক্রান্ত করছে বিএনপি: তথ্যমন্ত্রী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন

প্রধান বিচারপতির ছুটি নিয়ে চক্রান্ত করছে বিএনপি: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

বিএনপি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির বিষয়টি নিয়ে বিভিন্নভাবে গভীর চক্রান্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জাসদের একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো অবৈধ দখলের হাত থেকে মুক্ত করার দাবিতে জাসদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা বলছেন প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে। আসলে দেশের বড় শত্রু বিএনপি নেতারাই। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।’

ইনু বলেন, ‘একটি দেশের প্রধান বিচারপতি হলেন সর্ব ক্ষমতার অধিকারী। যে দেশের প্রধান বিচারপতি সর্ব ক্ষমতার অধিকারী, কি করে সেই প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয় সেটা আমার বোধগাম্য নয়। কিন্তু তার ছুটির বিষয়টি নিয়েও বিএনপি গভীর ষড়যন্ত্র করছে।দলটির নেত্রী বেগম খালেদা জিয়া নিজে নিজের দুর্নীতির শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।’

তিনি আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সমাজতন্ত্র গ্রথিত, যার মূল লক্ষ্য শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য পূরণে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

ঢাকা মহানগর (দক্ষিণ) জাসদের আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর নেতা হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!