শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৯ নেতা গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় সাংগঠনিক বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৩ নম্বর বাসায় বৈঠকে বসেছিলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী।

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায়। এ সময় দলটির আমির ও সেক্রেটারি জেনারেলসহ অন্তত নয়জনকে গ্রেপ্তার করা হয়।

সূত্রটি আরো জানায়, আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডিবির মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ওসি কোনো কথা বলতে রাজি হননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft