শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আইপিইউ সম্মেলনে যোগদান বাংলাদেশ প্রতিনিধির দলনেতা ডেপুটি স্পিকার কে গণসংবর্ধনা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

রাশিয়ার সেন্ট পিটার্স বাগে আইপিইউ-২০১৭ এর ১৩৭তম এ্যাসেম্বলিতে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি কর্তৃক প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুতে ১০২৭ ভোট পেয়ে গ্রহীত হওয়ায় সাঘাটা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গতকাল ২৪ অক্টোবর বিকেলে ডেপুটি স্পিকারকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বোনারপাড়া রেলওয়ে চত্ত্বরে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।

সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, আ.লীগ নেতা এনামুল হক বাবলু, হাবিজার রহমান, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, জহুরুল ইসলাম ড্রাইভার, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা নির্নয় অর্জুন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় আ.লীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে সংবর্ধিত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft