1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অতিরিক্ত শারীরিক ধকলের জেরে র‌্যাম্পেই মৃত্যু রাশিয়ান মডেলের - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল

অতিরিক্ত শারীরিক ধকলের জেরে র‌্যাম্পেই মৃত্যু রাশিয়ান মডেলের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

রাশিয়ার মডেলিংয়ের দুনিয়ায় উল্কার গতিতে জনপ্রিয় হয়ে উঠছিল ভ্লাদা জুয়ুবা। মাত্র ১৪ বছর বয়সেই রাশিয়া থেকে চীনে এসেছিলেন মডেলিং করতে। কিন্তু অতিরিক্ত শারীরিক ধকল সামলাতে পারল না সে। এশিয়ান ফ্যাশন শো’র আসরে র‌্যাম্পে হাঁটার একটু আগে প্রাণ হারাল এই উঠতি মডেল।

সম্প্রতি একটি মডেলিং সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল সে। সেই সংস্থার হয়েই এশিয়ান ফ্যাশন উইকের র‌্যাম্পে এসেছিল সে। কিন্তু ফোনে প্রায়শই সে নাকি তার মাকে জানাত, চীনে এসে প্রচণ্ড শারীরিক পরিশ্রম করতে হচ্ছে তাকে।   পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না। অসুস্থও হয়ে পড়ছে। তার মা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। দরকারে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেছিলেন তিনি।

কিন্তু ধকলের চোটে মেয়ে যে মারাই যাবে, সেটা আঁচও করতে পারেননি তিনি। শুক্রবার ১৩ ঘণ্টা ধরে চলছিল অনুশীলন। সেখানে র‌্যাম্পে হাঁটার সময় মাথা ঘুরে মুখ থুবড়ে পড়ে ভ্লাদা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, কোমায় চলে গিয়েছে সে। তার সংজ্ঞা আর ফেরেনি। দু’‌দিন পরে সেখানেই মৃত্যু হয় তার। ওই মডেলিং সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ভ্লাদার পরিবার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!