1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দিয়েছে তুর্কি দাতব্য সংস্থা আইএইচএইচ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দিয়েছে তুর্কি দাতব্য সংস্থা আইএইচএইচ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

মায়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সঙ্কটে এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মুসলিম রোহিঙ্গাদের কাছে তুর্কি দাতব্য সংস্থার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া দেশটির সেনাবাহিনীর পৈশাচিক নির্যাতনে পশ্চিমাঞ্চলীয় রাখাইন থেকে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা পালেয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

সামরিক বাহিনীর অব্যাহত অভিযানের মুখে শরণার্থীরা এখনো পালিয়ে আসছে। নিরাপত্তা বাহিনী ও বৌদ্ধ মিলিশিয়ারা কয়েক হাজার সংখ্যালঘু রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদেরকে হত্যা করেছে এবং রোহিঙ্গা গ্রামগুলো পুড়িয়ে দিয়েছে।

এক বিবৃতিতে তুর্কি মানবাধিকার রিলিফ ফাউন্ডেশনের (আইএইচএইচ) দক্ষিণ এশিয়ার সমন্বয়কারী মুনায়েভার হুসেইন বলেন, ‘আমরা বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প, রাখাইন রাজ্যের প্রাদেশিক রাজধানী সিটেই, মংডু এবং বুথিডাইং শহরে বিভিন্ন ত্রাণ সহায়তা বিতরণ করেছি।’

তিনি আরো বলেন, মায়ানমার ও বাংলাদেশের উভয়ই ক্যাম্পে থাকা শরণার্থীদের মধ্য খাদ্য, বিশুদ্ধ পানি, সেনেটারি, তাবু, রান্না সামগ্রী এবং পোশাক বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত এই সঙ্কটের অবসান হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রোহিঙ্গাদেরকে ছেড়ে যাচ্ছি না।’

তুরস্কের নেতৃস্থানীয় সাহায্যকারী সংস্থা আইএইচএইচ যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া, খরা আক্রান্ত সোমালিয়া ও মায়ানমারসহ বিশ্বব্যাপী দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়ে থাকে।

তুর্কি এই মানবাধিকার সংস্থাটি ৫০টি টয়লেটসহ তিনটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছে। এরমধ্য বাংলাদেশে দুটি এবং অন্যটি মায়ানমারে।

এছাড়াও, ৪৫০টি পরিবারের জন্য বাঁশের তৈরি সাময়িক আশ্রয়কেন্দ্র এবং ১৩০টি গভীর নলকূপ নির্মাণ করেছে।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাস চালানোর জন্য মায়ানমারের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে জাতিসংঘ।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্যে গত ২৪ আগস্ট রাতে কয়েকটি সেনা-পুলিশ চৌকিতে হামলার পর মায়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নতুন করে দমন অভিযানে নামে। এরপর গত দুই মাসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মায়ানমার রোহিঙ্গাদের জাতিগত গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয় না এবং তাদেরকে বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা বাঙ্গালী অভিবাসী বলে অভিহিত করে। দেশটির ১৩৫টি জাতিগত গোষ্ঠী থেকে রোহিঙ্গাদের বাদ দেয়া হয়েছে এবং তাদের নাগরিকত্ব দেয়া হয়নি।

সূত্র: আনাদুলো এজেন্সি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!