1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
২০ দলের শরিক এলডিপির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব গ্রেপ্তার - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০ দলের শরিক এলডিপির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার পৃথক স্থান থেকে পুলিশ তাদের আটক করে। চট্টগ্রাম নগরী থেকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

অন্যদিকে শহীদ জেহাদ দিবস উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে লেবার পার্টির ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। লেবার পার্টির ৪০তম বার্ষিক আলোচনা সভা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবের মিলনায়তন থেকে বের হন ইরান। এর পর পরই তিনিসহ আরো চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিপুল সদস্য মোতায়েন করা হয়।

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, অনুমতি ছাড়া সভার আয়োজন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!