1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

হৃদরোগের ঝুঁকিতে আর্জেন্টিনা সমর্থকরা!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাইপর্বে দেশের শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীন কম চর্বিযুক্ত খাবার খেতে বলেছে আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়। আর্জেন্টিনার সমর্থকদের উৎসাহিত করা হচ্ছে মৃত্যুঝুঁকি থেকে বাঁচতে এবং হৃদ রোগে যেন কেউ মারা না যান, সেজন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সকল প্রস্তুতি সেরে রেখেছে। এক বিবৃতিতে জানানো হয়, পেনাল্টি শুটআউটে এর আগে অনেকেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমরা সমর্থকদের আবেগকে পুরোপুরি বন্ধ করে দিতে পারবো না। তবে, সব রকমের পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হচ্ছে।

ঘরের মাঠে টানা দুই ম্যাচ ড্র করে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় লিওনেল মেসির আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলেছে। তবে আশা শেষ হয়ে যায়নি। গতবারের রানার্সআপদের ভাগ্য তাদের নিজের হাতেই। শেষ ম্যাচে জয় পেলে অনেকটাই বাছাইপর্ব উতরে যাবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টানা চার ম্যাচে জয়হীন আর্জেন্টিনা। হোম ভেন্যুতে ভেনেজুয়েলার পর পেরুর বিপক্ষেও গোলশূন্য ড্রয়ে মূল্যবান পয়েন্ট খুঁইয়েছে আলবিসেলেস্তেরা। প্লে-অফে খেলার পঞ্চম স্থানও হারিয়েছে জর্জ সাম্পাওলির শিষ্যরা। ১৭ ম্যাচ শেষে পয়েন্ট ২৫। সমান পয়েন্ট ও সমান গোল ব্যবধান নিয়ে পাঁচ নম্বরে পেরু। ১ পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্যারাগুয়ে। বিশ্বকাপ স্বপ্ন বাঁচাতে মেসিদের হাতে আর একটি ম্যাচ বাকি।

পেরু-কলম্বিয়া ম্যাচে যেই জিতুক আর্জেন্টিনার জয়ে একটি দল জায়গা হারাবে। ব্রাজিলে গিয়ে কঠিন পরীক্ষা দিতে হবে চিলিকে। ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। হোম ভেন্যুতে উরুগুয়ের সামনে বলিভিয়া। আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক ইকুয়েডর।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, ম্যাচ চলাকালীন পুরো ৯০ মিনিট যাতে কেউ অ্যালকোহল গ্রহণ না করেন। ম্যাচের আগে থেকেই বাসায় আলু-গাজরের তৈরি খাবার বানিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। ম্যাচ চলাকালীন আর্জেন্টাইনদের হাত-পা সচল রাখার জন্য বলা হচ্ছে। ম্যাচের বিরতিতে সমর্থকদের রিলাক্সের জন্য হাঁটা-চলা করার অনুরোধ করা হচ্ছে। আর যাদের হৃদযন্ত্রের মারাত্মক ঝুঁকি রয়েছে তাদের ম্যাচ দেখা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। পরবর্তীতে তাদের ইন্টারনেট থেকে ম্যাচের অংশবিশেষ দেখার জন্য বলা হচ্ছে।

আগামী বুধবার (১১ অক্টোবর) সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!