1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
হরিজনদের বেতন বৈষম্য রাষ্ট্রকেই সমাধান করতে হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

হরিজনদের বেতন বৈষম্য রাষ্ট্রকেই সমাধান করতে হবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, হরিজনরা এদেশেরই মানুষ, তারা এদেশের ভোটার, তাদের বেতন বৈষম্য তা অবশ্যই রাষ্ট্রকে সমাধান করতে হবে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা শারি’র আয়োজনে ‘হরিজন সম্প্রদায়ের বেতন বৈষম্য : উত্তরণের উপায়’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বেগম নূরুন নাহার ওসমানী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাণা দাশগুপ্ত, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহরায়, বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস।
মত বিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস।
হরিজনদের চাকুরীর বিষয়টি নিয়ে সংসদে কথা বলবেন উল্লেখ করে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে এদেশের সব জনগোষ্ঠীর মানুষই যুদ্ধ করেছে। বলা হয়েছিল- দেশ স্বাধীন হলে কোন জাত পাত, বর্ণবৈষম্য থাকবে না। কিন্তু তারপরও একটি শ্রেণি বৈষম্য প্রথা চালু রেখেছে। এর থেকে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে রেহাই দিতে অবশ্যই বণ্যবৈষম্য নিরোধ আইন পাস করতে হবে’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!