1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২ পলাশবাড়ীর কাশিয়বাড়ী বাজারে অগ্নিকান্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানকে মাধ্যমিক শিক্ষক সমাজের সংবর্ধনা সাদুল্লাপুরে একসাথে মেধাবী শিক্ষার্থী জমজ বোনের সাফল্য গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল পলাশবাড়ীতে প্রাণিসম্পদ পরিবারের ইফতার মাহফিল গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্কুলছাত্রী আজিজা হত্যা মামলার প্রধান আসামি চাচী গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

নরসিংদীর স্কুলছাত্রী আজিজাকে মোবাইল চুরির আভিযোগে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি চাচী বিউটি বেগমসহ দুই জনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের তার মৃত্যু হয়। নিহতের স্বজন ও পরিবারের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে মেয়েটিকে বাড়ি থেকে ধরে নিয়ে প্রথমে নির্যাতন ও পরে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

এদিকে সন্তানকে পুড়িয়ে হত্যার ঘটনায় আজিজার চাচী বিউটি বেগমসহ সাতজনের বিরুদ্ধে শিবপুর থানায় মামলা করেছেন নিহতের পিতা সাত্তার মিয়া। মামলার অন্য আসামিরা হলেন- বিউটি বেগমের মা সানোয়ারা বেগম, তার ভাই রুবেল মিয়া ও তার ফুপু শাশুড়ি তমুজা বেগম। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।

নিহত আজিজার ভাই সুজন ও মা রেহেনা বেগম জানান, শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী স্থানে গাছের পাতা কুড়ানোর সময় স্কুলছাত্রী আজিজার চাচী বিউটি বেগম ও তার ভাই রুবেল মিয়া একটি সিএনজি দিয়ে তাকে তুলে নিয়ে যায়। পরে তার ওপর নির্যাতন চালানো হয়। পরে রাত সাড়ে ৮টার বাড়ির অদূরে একটি উচু টিলায় নিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে দেয় এবং শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়।

সুজন আরো জানান, আট-দশ দিন আগে চাচী বিউটি বেগমের একটি মোবাইল সেট চুরি হয়েছে বলে অভিযোগ তোলে। চাচীর মা ও অন্য স্বজনরা এর জন্য আজিজাকে সন্দেহ করে। তারা হুমকি দেয়, এক সপ্তাহের মধ্যে মোবাইল ফোন ফেরত না দিলে আজিজাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে।

পুলিশের হাতে আটক তমুজা বেগম বলেন, গত তিন মাস পূর্বে বিউটি বেগমের স্বামী মালোয়েশিয়া যায়। স্বামী বিদেশে যাওয়ার পর বিউটি বেগম পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রেমিকের সঙ্গে অবাদে মেলামেশা শুরু করে। এরই মধ্যে বিউটি বেগমের সঙ্গে তার প্রেমিকের অবৈধ মেলামেশার দৃশ্য দেখে ফেলেন স্কুলছাত্রী আজিজা।

এরপর থেকেই আজিজাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অংশ হিসেবে মোবাইল চুরির নাটক সাজানো হয়। ঘটনাকে বাস্তবায়ন করতে পরিকল্পিতভাবে মোবাইল চুরির অপবাদ দেয়া হয় আজিজা ও তার বোনকে।

নিহতের বোন মারুফা বলেন, যে মোবাইল চুরির কথা বলে সেটা চাচি হাতেই ছিল। ইচ্ছে করে আমাদের ওপর অপবাদ দিয়েছে। আমার বোনের হত্যাকারীদের বিচার চাই। তাদের যেন ফাঁসি হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, মোবাইল চুরি নয়, চাচীর সঙ্গে পরকীয়া প্রেমিকের অপ্রীতিকর ঘটনা দেখে ফেলার কারণেই আজিজাকে পুড়িয়ে মারা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাত ১১টার দিকে বিউটির ফুপু শাশুড়ি তমুজা বেগম বিষয়টি স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!