1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমালিয়ায় এ যাবৎকালের সবচেয়ে বড় বোমা হামলায় নিহত ৮৫ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

সোমালিয়ায় এ যাবৎকালের সবচেয়ে বড় বোমা হামলায় নিহত ৮৫

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থলে ব্যস্ত এলাকায় দুই ঘন্টার ব্যবধানে পৃথক দুটি বোমা হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় বহু আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার শহরটির কেন্দ্রস্থল কে-ফাইভ চৌরাস্তার পাশের একটি হোটেলের সামনে একটি ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই হোটেলটির পাশে একই লাইনে বিভিন্ন সরকারি দপ্তর, রেস্তোরাঁ ও বহু দোকানপার্ট আছে। বিস্ফোরণে ওই ভবনগুলোর সামনের অংশ বিধ্বস্ত হয় এবং রাস্তায় থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়।

এর দুই ঘন্টা পর শহরের মদিনা এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়।

২০০৭ সালে বিদ্রোহ শুরু করার পর থেকে এটি দেশটিতে চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। এ দুটি হামলায় বহু লোক আহত হয়েছে।

কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। দেশটির সরকারের সঙ্গে যুদ্ধরত আল শাবাব নিয়মিত বিরতিতে রাজধানীতে হামলা চালিয়ে থাকে। জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সঙ্গে আশ শাবাবের সম্পর্ক আছে বলে দেশটির সরকার দাবি করছে।

বিবিসির এক সোমালিয়ান প্রতিবেদক জানিয়েছেন, বিস্ফোরণে সাফারি নামের ওই হোটেলি বিধ্বস্ত হয়ে গেছে, এর ধ্বংসস্তূপের নিচে লোকজন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

মোগাদিশুর বাসিন্দা মুহিদিন আলি হোটেলের সামনের বিস্ফোরণটিকে তার দেখা সবচেয়ে বড় বিস্ফোরণ দাবি এর ফলে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন।

আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!