1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটায় ক্ষুর দিয়ে সিএনজি চালককে হত্যা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সিএনজি’র সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ধারালো খুড় দিয়ে কুপিয়ে আলম মিয়া (২৯) নামে এক সিএনজি চালককে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া-গাইবান্ধা সড়কে বোনারপাড়া সিএনজি স্টান্ডে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইল গ্রামের মৃত ছমেতউল্লার ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান, বোনারপাড়া সিএনজি স্টান্ডে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে নিহত আলম মিয়ার ছোট ভাই সিএনজি চালক আমজাদের সঙ্গে আরেক চালক পারভেজের কথা কাটাকাটি হয়।

এরপর আলম মিয়া বোনারপাড়া কাজি আজাহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় কালপানি গ্রামের জামাল উদ্দিনের ছেলে সিএনজির মালিক বাবু মিয়া, তার চালক পারভেজ ও সিএনজি মেকার আরিফ তার পথরোধ করে। এরপর কোন কিছু বুঝে ওঠার আগেই বাবু মিয়া আলম মিয়ার শরীরে এলোপাথারি খুড় দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।  এতে আলম মিয়ার শরীর ক্ষত-বিক্ষত হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা আলম মিয়াকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান । সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!