1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শেখ হাসিনাকে শান্তিতে নোবেল দিতে চার লক্ষাধিক আবেদন - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

শেখ হাসিনাকে শান্তিতে নোবেল দিতে চার লক্ষাধিক আবেদন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে চার লাখেরও বেশি আবেদন জমা পড়েছে নোবেল কমিটির কাছে।

জানা গেছে, এখন পর্যন্ত চার লাখ ৩০ হাজার মানুষ ২০১৭ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে অনলাইনে আবেদন করেছেন।

নোবেল কমিটির কাছে পাঠানো পিটিশনের এটি একটি নতুন রেকর্ড।

এ বিষয়টিকে নোবেল কমিটির সাবেক সেক্রেটারি গেইর লন্ডস্ট্যান্ড অভূতপূর্ব বলে দাবি করেছেন। তিনি ১৯৯০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নোবেল কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

নরওয়ে থেকে প্রকাশিত দ্য লোকাল পত্রিকায় গেইর লন্ডস্ট্যান্ড দাবি করেছেন, ১৯৯৪ সালে নোবেল কমিটির কাছে এরকম পিটিশনের জোয়ার এসেছিল। সেসময় অবশ্য কাউকে পুরস্কার দেওয়ার জন্য নয়, বরং ইয়াসির আরাফাত, শিমন পেরেজ এবং আইজ্যাক রবিনকে নোবেল দেওয়ার প্রতিবাদ জানিয়েছিলেন প্রায় দুই লাখ মানুষ। তবে নোবেল কমিটি একবার পুরস্কার দিলে তা ফেরত নিতে বা প্রত্যাহার করতে পারে না।

এ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে অনলাইন পিটিশনের জমা পড়েছে। অন্যদিকে, মিয়ানমারের অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের জন্যও প্রায় তিন লাখ পিটিশন জমা পড়েছে।

আগামী ৬ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে। তখনই জানা যাবে, কে পেলেন এবারের শান্তিতে নোবেল পুরস্কার।

প্রসঙ্গত, জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ১৯৫৪ এবং ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!