1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শিশু তারকাকে যৌন হেনস্থার অভিযোগে ক্ষমা চাইলেন কেভিন স্পেসি - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

শিশু তারকাকে যৌন হেনস্থার অভিযোগে ক্ষমা চাইলেন কেভিন স্পেসি

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

প্রায় ৩০ বছর আগে একজন উঠতি স্টার ট্রেক ডিসকভারি চলচ্চিত্রের শিশু তারকা এন্থনী র‌্যাপকে পার্টিতে ডেকে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর ঐ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন হলিউডের তারকা কেভিন স্পেসি।

যে সময়ের ঘটনা তখন এন্থনী র‌্যাপ নামে ওই অভিনেত্রীর বয়স ছিল ১৪ বছর। খবর বিবিসির।

তিনি অভিযোগ করেছেন স্পেসি তাকে একদিন এক পার্টিতে নিমন্ত্রণ জানান, এবং এরপরে ঐ ঘটনার সময় স্পেসি মাতাল ছিলেন বলে তার ধারণা।

কেভিন স্পেসির বয়স ছিল ২৬ বছর। তিনি বলেছেন, ‘এমন কোন ঘটনার কথা সত্যিই আমার মনে পড়ছে না। সেটা ৩০ বছর আগের কথা। র‌্যাপ যেমনটা অভিযোগ করেছেন, আমি যদি সেসময় আসলেই ওরকম আচরণ করে থাকি, তাহলে মাতাল অবস্থার অন্যায্য ঐ আচরণের জন্য আমি সত্যি অনুতপ্ত এবং আমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত।’

র‌্যাপ জানিয়েছেন, কয়েকদিন আগে হলিউডের মুভি মুঘল হার্ভি ওয়েনস্টেইনের হাতে ৫০ জনের বেশি নারীর যৌন হেনস্থার শিকার হওয়া নিয়ে যে কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে, সেই প্রেক্ষাপটেই তিনি নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করছেন।

র‌্যাপ জানিয়েছেন, ১৯৮৬ সালে স্পেসির এপার্টমেন্টে আয়োজিত এক পার্টিতে তাকে হঠাৎ করে কোলে তুলে নেন স্পেসি। এরপর তাকে শোবার ঘরে নিয়ে যান।ঘটনার আকস্মিকতায় তিনি প্রথমে কিছু বলতে পারেননি। তার অভিযোগ এরপর স্পেসি তাকে হেনস্থার চেষ্টা করতে থাকেন। তখন তিনি দৌড়ে বাথরুমে ঢুকে পড়েন।

অভিযোগ শোনার পর অস্কারজয়ী অভিনেতা কেভিন স্পেসি বলেন, ‘এত বছর ওকে এমন একটি ঘটনা বয়ে বেড়াতে হয়েছে, এজন্য আমি সত্যিই দুঃখিত।’

এ প্রসঙ্গে স্পেসি জানান যে নারী ও পুরুষ উভয় লিঙ্গের মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে তিনি এখন একজন সমকামী হিসেবে জীবনযাপন করছেন বলে জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে হলিউডের প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ পেলে অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যালট্রোসহ অনেক অভিনেত্রী তার হাতে নিপীড়নের শিকার হয়েছেন জানিয়ে মুখ খোলেন।

যদিও হার্ভি ওয়েনস্টেইন প্রতিটি অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, প্রতিটি সম্পর্কই হয়েছে সম্মতির ভিত্তিতে। তাই একে যৌন হেনস্তা বলা যায় না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!