1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাখাইনে গণহত্যা তদন্তে নাগরিক কমিশন গঠন - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাখাইনে গণহত্যা তদন্তে নাগরিক কমিশন গঠন

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

মায়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের যে গণহত্যা ও নির্যাতন চলছে তা তদন্তে বাংলাদেশে একটি নাগরিক কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদাকে। আর সদস্য সচিব করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিককে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কমিশন গঠনের কথা জানানো হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এই কমিশন ঘোষণা করেন।

কমিশন ঘোষণাকালে দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। এই কমিশনে শতাধিক বিশিষ্ট নাগরিককে সদস্য করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্য, বিচারপতি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, লেখক ও কয়েকজন আলেম।

এই কমিশন কক্সবাজারে একটি গণশুনানির আয়োজন করবে। তিনটি বিষয় নিয়ে কাজ করবে কমিশন। গণহত্যা কিংবা জাতিগত হত্যাকাণ্ড কি না, সেখানে কোনো সন্ত্রাসী সংগঠন কতটা সক্রিয় এবং পরিশেষে তৃতীয় কোনো দেশ থেকে আন্তর্জাতিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার চাওয়া হবে।

সম্প্রতি মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে রোমভিত্তিক আন্তর্জাতিক গণআদালতে দোষী সাব্যস্ত হয়েছেন মায়ানমারের নেত্রী অং সান সু চি এবং সেনা প্রধানসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনালের (পিপিটি) সাত সদস্যের জুরি বোর্ড এই রায় ঘোষণা করেন।

পাঁচ দিনের শুনানিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকসহ আন্তর্জাতিক অপরাধ তদন্তে যুক্ত বিশিষ্ট ব্যক্তি ও আইনজীবীরা অংশ নেন। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গণআদালতে এই প্রথম শান্তিতে নোবেলজয়ী কোনো ব্যক্তির বিচার হলো।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর থেকে কুয়ালালামপুরে ‘পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনাল’-এ রোহিঙ্গা মুসলিম ছাড়াও কাচিন, খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিরুদ্ধে মায়ানমারের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মায়ানমারের নেত্রী অং সান সু চি, সেনা প্রধানসহ উচ্চ পর্যায়ের জেনারেলদের বিরুদ্ধে শেষপর্বের শুনানি অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!