1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রংপুর রাইডার্সের জন্য দোয়া চাইলেন মাশরাফি - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

রংপুর রাইডার্সের জন্য দোয়া চাইলেন মাশরাফি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

কী ছিল না রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন ও প্লেয়ারস পরিচিতি অনুষ্ঠানে। লেজার শো, ফ্যাশন শো এবং প্লেয়ারস অডিও ভিজ্যুয়াল থেকে শুরু করে ছিল শূন্য ব্যান্ড দলের সঙ্গীতানুষ্ঠানও।

এমনই এক জমকালো অনুষ্ঠানের এক পর্যায়ে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মঞ্চে উঠে বললেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলা উপহার দিতে পারি। ’ পাশাপাশি অনুশীলনে সকল ধরনের সহযোগিতার জন্য রংপুর রাইডার্স ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান ম্যাশ।

সোমবার আয়োজিত ‘মিট দ্য রাইডার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং সিইও ইশতিয়াক সাদেক সহ ফ্র্যাঞ্চাজি ও বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।

চেয়ারম্যান মোস্তফা আজাদ বলেন, ‘আমরা একটি রোমাঞ্চকর দল গঠন করেছি এবং আশা করি রোমাঞ্চকর খেলা উপহার দিতে পারবো। আপনারা জানেন ট্যালেন্ট ক্রিকেটার খুঁজে বের করতে আমরা ইতোমধ্যেই রাইডার্স হান্ট কর্মসূচি নিয়েছি। শুধু তাই নয়, এবার বন্যায় ক্ষতিগ্রস্থ রংপুরের সহায়-সম্বলহীন মানুষের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি। ‘

সিইও ইশতিয়াক সাদেক নিজ বক্তব্যে বলেন, ‘আমরা চেষ্টা করেছি সকলের মন জয় করতে এবং পেরেছি। আমরা আমাদের সমর্থকদের কাছ থেকে বেশ উৎসাহ পেয়েছি। আশা করছি আমরা আপনাদের জয় উপহার দিতে পারবো।

আর কোচের বক্তব্যে টম মুডি জানান, ‘রংপুর রাইডার্সের হয়ে কাজ করা আমার জন্য বাড়তি সুবিধা। আমি আমার ফ্র্যাঞ্চাজির সকলকে ধন্যবাদ জানাই এমন সুশৃঙ্খল একটি দল গঠন করে তার সঠিক পরিচালনার জন্য। টুর্নামেন্টে আমরা আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চেষ্টা করবো। ‘

অনুষ্ঠানের এক পর্যায়ে ক্রিকেট ভক্তদের জন্য রংপুর রাইডার্সের বিশেষায়িত অ্যান্ড্রয়েড গেমস ‘ক্রিকেট স্টার’র সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!