1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মেসির হ্যাট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনা - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেসির হ্যাট্রিকে বিশ্বকাপে আর্জেন্টিনা

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় ইকুয়েডরকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজের প্রথম হ্যাট্রিক করলেন লিওনেল মেসি।

আর আর্জেন্টিনা ৩-১গোলের ব্যবধানে হারালো ইকুয়েডরকে।

এর আগে গত জুন মাসে লিওনেল মেসি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না- যার ফলে ব্যাপক প্রতিক্রীয়া তৈরি হয়েছিল ভক্তদের মাঝে।

ব্রাজিল এর আগেই চিলিকে ৩-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।

উরুগুয়ে, কলম্বিয়া এবং পানামা বিশ্বকাপের বাছাইপর্বে টিকেছে। ছিটকে পড়েছে চিলি এবং আমেরিকা।

এছাড়া রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল ও ফ্রান্স। তবে ছিটকে পড়েছে নেদারল্যান্ডস।

ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে ‘বি’ গ্রুপের খেলায় মঙ্গলবার রাতে ২-০ ব্যবধানে হেরেছে সুইসরা।

‘এ’ গ্রুপে ২-১ গোলে বেলারুশকে হারায় ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স।

এদিকে ডাচদের বিদায় একরকম নিশ্চিতই ছিল। প্লেঅফে জায়গা করে নেয়ার জন্য তাদের দরকার ছিল সুইডেনের বিপক্ষে খেলায় সাত গোলের জয়। সেখানে তারা জয়ী হয় ২-০ গোলের ব্যবধানে।

বিশ্বকাপ বাছাইপর্বের অন্যান্য খেলায় মঙ্গলবার ‘এইচ’ গ্রুপ থেকে বিশ্বকাপে ওঠা বেলজিয়াম ৪-০ গোলে সাইপ্রাসকে হারিয়েছে। আর জিব্রাল্টারকে একই ব্যবধানে অর্থাৎ ৪-০ গোলে হারিয়েছে গ্রীস।

ইউরোপ থেকে বাছাইপর্বের নয় গ্রুপের সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি সেরা আট রানার্স-আপ খেলবে প্লে-অফ। তার মধ্যে থেকে চার দল পাবে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!