1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ র ২য় রানার্স আপও বিবাহিত!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিতর্ক যেন কিছুতেই থামছে না। বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল মুকুট খোয়ানোর পর অভিযোগ উঠেছে নবঘোষিত দ্বিতীয় রানার্স আপ রুকাইয়া জাহান চমকও ছিলেন বিবাহিত!

গত ২৯ সেপ্টেম্বর রাতে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। এরপর গত ছয়দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এভ্রিল ছিলেন সবচেয়ে আলোচিত নাম। বিজয়ী হওয়ার পর গণমাধ্যমে উঠে আসে তার বিয়ে ও বিচ্ছেদের খবর। এর পরিপ্রেক্ষিতে ফেসবুক লাইভে এসে বিয়ে ও বিচ্ছেদের কথা স্বীকার করে নেন তিনি। তবে তার দাবি, সে সময় বয়স কম থাকায় মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল তাকে।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার অন্তর শোবিজ এবং ওমিকন এন্টারটেইনমেন্ট রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। যেখানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামকে মুকুট পরানো হয়। এবং যথাক্রমে ১ম রানার্স আপ ফাতেমা তুজ জোহরা, ২য় রানার্স আপ রুকাইয়া জাহান চমক ও সঞ্চিতা রানী দত্তকে করা হয়। তবে এভ্রিলের বিতর্ক যেতে না যেতেই আরেকজনের বিয়ের খবর পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যম চমকের !

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে বিবাহিত নামে দেয়া আছে, যেখানে তার স্বামীর নাম দেওয়া ছিল খান এইচ কবির। তাদের বিয়ের স্ট্যাটাসটি পোস্ট করা হয়েছিল ফেব্রুয়ারির ১৫ তারিখে।

বুধবার অনেকেই তাদের এই স্ট্যাটাসটি দেখলেও বৃহস্পতিবার সকাল থেকেই দুজনের ফেইবুক প্রোফাইলে আর কিছুই পাওয়া যায়নি।

এছাড়া, সেরা দশের মধ্যে আরো ৪-৫ জনের বিয়ের খবর পাওয়া গিয়েছে বলেও জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!