মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী নূর নিলোফা ল্যানকমের প্রথম হিজাবি ব্রান্ড অ্যাম্বাসেডর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী, টিভি উপস্থাপিকা এবং উদ্যোক্তা নূর নিলোফা মোহাম্মদ নূরকে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে বিখ্যাত ফরাসি প্রসাধনী ও সুগন্ধি ব্র্যান্ড ‘ল্যানকম’।

সম্প্রতি তাকে এই নিয়োগ দেয়া হয়। তিনি হচ্ছেন ল্যানকমের প্রথম হিজাবি ব্রান্ড অ্যাম্বাসেডর।

চলতি সপ্তাহে নূর নিলোফা তার ইন্সট্রাগ্রামে সংবাদটি জানান। এতে তিনি বিশ্ব বিখ্যাত এই কোম্পানির দূত হতে পরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

ইন্সট্রাগ্রামে তিনি লিখেন, ‘যখন ‘ল্যানকম’ আমাকে তাদের প্রথম দূত হওয়ার প্রস্তাব দেয়, তখন আমি তাদের না বলতে পারিনি। কারণ ‘ল্যানকম’ বিশ্বজুড়ে নারীদের জন্য আশ্চর্যজনক দৃষ্টিভঙ্গির সঙ্গে উচ্চমানের পণ্যের প্রতিনিধিত্ব করে।’

‘আমি সর্বদা ল্যানকমের একজন ফ্যান এবং বছরের পর বছর ধরে ব্র্যান্ডটিকে ভালোবাসার মাধ্যমে বড় হয়েছি। কারণ এর মূল্যবোধ, ভিশন এবং দর্শন আমার সঙ্গে সংযুক্ত।’

‘এই সুযোগ পাওয়ার জন্য আমি সত্যিই আনন্দিত এবং কৃতজ্ঞ। আমি আশা করি এটি আমাকে আরেকটি প্ল্যাটফর্ম এনে দেবে; যা একজন নারীকে বোঝায়!’

২০১৫ সালে নিলোফা নারীদের সুগন্ধি ‘লাইন লা  নুইট ট্রেসর’ এর ল্যান্ডকমের মুখপাত্র ছিলেন।

ল্যান্ডকম ছাড়াও ২৮ বছর বয়সী এই অভিনেত্রী অস্ট্রিয়ান জুয়েলারি ব্র্যান্ড ‘সোয়ারোসকি’র একজন দূত হিসেবে কাজ করছেন।

সূত্র: দ্য নিউ স্ট্রেইট টাইমস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft