1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভারতকে সুবিধা না দিলে সিপিইসি’তে যাবো না: আশরাফ ঘানি - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

ভারতকে সুবিধা না দিলে সিপিইসি’তে যাবো না: আশরাফ ঘানি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন যে পাকিস্তানের ওয়াগাহ ও আত্তারি সীমান্ত দিয়ে আফগানিস্তানের সঙ্গে ভারতকে বাণিজ্য সুবিধা ও প্রবেশাধিকার দেওয়ার আগ পর্যন্ত তার দেশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এ যোগ দিবে না।

ডেইলি নিউজ অ্যান্ড এন্যালাইসিস গত বুধবার একথা জানায়। খবর সাউথ এশিয়ান মনিটরের।

নয়াদিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এক সমাবেশে ঘানি বলেন, যদি পাকিস্তান সিপিইসি প্রকল্পের মধ্য দিয়ে ভারত-আফগানিস্তান প্রবেশাধিকার না দেয় তবে কাবুল মধ্য এশিয়ায় পাকিস্তানের প্রবেশ আটকে দেবে।

তালেবানদের সাথে শান্তি আলোচনা বিষয়ে আফগানিস্তান, চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ওমানে বৈঠক করার এক সপ্তাহ পর এই মন্তব্য করা হলো।

ঘানি বলেন, ‘সন্ত্রাসীদের লজিস্টিকস দেওয়া হয়েছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদের একটি মতাদর্শ দেয়া হয়েছে। এ সব কিছুর পরে তারা এখন সন্ধিক্ষণে পৌছেছে, এখন তাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তই ঠিক করে দেবে আমাদের প্রতিক্রিয়া কি হবে।’

রিপোর্টে আর বলা হয় যে আফগান প্রেসিডেন্ট এই অঞ্চলের জন্য নতুন মার্কিন নীতি নিয়ে আলোচনা করার সময় আফগানিস্তানে ভারতের নতুন ভূমিকাকে স্বাগত জানান।

দক্ষিণ এশিয়ার জন্য ট্রাম্প প্রশাসনের নতুন নীতিকে একটি ‘গেম-চেঞ্জার’ অভিহিত করে ঘানি বলেন, এই অঞ্চলের জন্য বহু-মাত্রিক শর্তভিত্তিক প্রস্তাব নতুন উজ্জীবনী শক্তি নিয়ে আসবে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের আকস্মিক সফরের একদিন পর ঘানি ভারত সফর করলেন।

ভারতে গিয়ে পাকিস্তানের সমালোচনা আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির
এর আগে তালেবানের সাথে শান্তি মীমাংসার জন্য আমেরিকার এবং রাশিয়ার তরফ থেকে সমান্তরাল উদ্যোগের মাঝে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ভারত সফরে গেছেন।

দিল্লিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ভারতীয় নেতৃত্বের সঙ্গে দিনভর বৈঠকের পর সন্ধ্যায় শহরের একটি গবেষনা প্রতিষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আফগান প্রেসিডেন্ট বলেন, তার দেশে সহিংসার চরিত্র আলাদা আর আন্তর্জাতিক বিশ্বকে সেটা বুঝেই তার মোকাবিলার পথ খুঁজতে হবে। খবর বিবিসির।

পর্যবেক্ষকরা মনে করছেন, তালেবানের সঙ্গে কাবুলের শান্তি আলোচনার উদ্যোগ বাইরে থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তার সরকার যে সেটা মেনে নেবে না, প্রেসিডেন্ট ঘানি এদিন সেই বার্তাই দিতে চেয়েছেন।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ঘানি স্পষ্ট করেই বলেছেন – পাকিস্তান একদিকে তার দেশে তালেবানকে মদত দিয়ে যাবে আর অন্য দিকে তাদের সঙ্গে আলোচনাতেও বসতে বলবে, দুটো একসঙ্গে চলতে পারে না।

বলা বাহুল্য পাকিস্তান নিয়ে আফগান সরকারের এই অবস্থানে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে।

গত কয়েক সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের চিফ এক্সিকিউটিভ আবদুল্লা আবদুল্লা ও পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানি ভারত সফর করে গেছেন। এ মাসের ১৬ তারিখে কাবুল গিয়েছিলেন ভারতের ক্ষমতাধর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

আফগান চিফ এক্সিকিউটিভ আবদুল্লা আবদুল্লা গত মাসেই দিল্লি সফরে এসে সরাসরি বলেছিলেন, ‘আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুবই সমস্যাসঙ্কুল – আর তার প্রধান কারণ হল যে সব গোষ্ঠী আফগানিস্তানের নিরাপত্তা বিপন্ন করতে চায় তাদের ঘাঁটি এখনও পাকিস্তানেই। সে দেশ থেকে তারা এখনো সমর্থন পাচ্ছে।’

এতটা খোলাখুলি না-বললেও প্রেসিডেন্ট ঘানিও এদিন দিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রতি ইঙ্গিত করেই বলেছেন, তার দেশে চলা সহিংসতায় রাজনৈতিকভাবে অর্থায়ন করা হচ্ছে, মদত দেওয়া হচ্ছে।

পাকিস্তানের সমর্থনপুষ্ট কোন শান্তি আলোচনায় যে আফগানিস্তানের ভরসা নেই, তার এই মন্তব্যকে এভাবেই ব্যাখ্যা করছে ভারত।

যে থিঙ্কট্যাঙ্কে প্রেসিডেন্ট ঘানি এদিন ভাষণ দিয়েছেন, তার সিনিয়র ফেলো সুশান্ত সারিন বিবিসিকে বলছিলেন ভারতের এখনকার আফগান নীতির প্রতি প্রেসিডেন্ট ঘানির যে সমর্থণ রয়েছে তার পরিষ্কার ইঙ্গিত তিনি দিয়েছেন।

সারিনের কথায়, ‘আফগানিস্তানে ভারতের সাফল্যের মূল কারণ হল অন্য দাতা দেশগুলোর মতো ভারত কখন ঠিক করতে যায়নি আফগানরা কী চায়, বরং তারা জানতে চেয়েছে আফগানিস্তান কী চায়।’

‘হ্যাঁ, আমেরিকার সঙ্গে আফগানিস্তান নিয়ে আলোচনা নিশ্চয়ই চলবে – কিন্তু ভারতকে এখানে একটা স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে।’

গত সপ্তাহেই ওমানের মাস্কটে আফগান শান্তি আলোচনাকে জিইয়ে তোলার চেষ্টায় কাবুলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিল আমেরিকা, চীন ও পাকিস্তান।

তা ছাড়া রাশিয়া, চীন ও পাকিস্তান – এই তিন দেশের উদ্যোগেও কাবুল ও তালেবানকে মুখোমুখি বসানোর চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরে। কিন্তু এ ব্যাপারে ভারতের অবস্থান একটু আলাদা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং এ বছরের গোড়াতেই স্পষ্ট করে দিয়ে বলেছেন, ‘ভারত মনে করে আফগানিস্তান নিয়ে বৈঠক করলেই সে দেশের সমস্যার সমাধান হবে, বিষয়টা মোটেও তা নয়। সবচেয়ে জরুরি হল, যে কোন শান্তি আলোচনা হতে হবে আফগানিস্তানের নেতৃত্বে ও তাদের নিয়ন্ত্রণে। নইলে কিছুতেই তাদের সঙ্কট মিটবে না।’

অন্যভাবে বললে, শান্তি আলোচনায় ভারত যে পাকিস্তানের কোন ভূমিকা দেখতে চায় না সে মনোভাব দিল্লি অনেক আগেই স্পষ্ট করেছে।

ঘটনাচক্রে প্রেসিডেন্ট ঘানি কাবুলের ফিরতি বিমান ধরার ঘন্টাখানেকের মধ্যেই মঙ্গলবার রাতে দিল্লিতে এসে নামছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তার কাছেও ভারত আফগান প্রশ্নে তাদের এই অবস্থান তুলে ধরতে চাইবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!