1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৪৭০ জনকে প্রধান শিক্ষক নিয়োগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৪৭০ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছে।চৌত্রিশতম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্যে থেকে ৪৭০ জনকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে এ নিয়োগ দিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের ১২তম বেতন স্কেলে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করে মঙ্গলবার আদেশ জারি করেছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে হবে, তা না হলে নিয়োগের আদেশ বাতিল বলে গণ্য হবে।

সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কাছে যোগদানপত্র দাখিল করতে হবে নিয়োগপ্রাপ্তদের। উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা যোগদানপত্র নিয়ে তাকে প্রত্যয়নপত্র দেবেন। ওই প্রত্যয়নপত্র নিয়েই বিদ্যালয়ে যোগ দিতে হবে। উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা বরাবর দেওয়া যোগদানের তারিখই শিক্ষকের চাকরিতে যোগদানের তারিখ হিসেবে গণ্য হবে।

প্রধান শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিয়ে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে জানিয়ে আদেশে বলা হয়, এই সময়ে অযোগ্য বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে। বাংলাদেশের নাগরিক নন- এমন কাউকে বিয়ে করলে বা বিয়ের অঙ্গীকারাবব্ধ হলে এই নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

নিয়োগপ্রাপ্তদের তিন বছরের মধ্যে প্রশিক্ষণ নেওয়ার সময় বেঁধে দিয়ে আদেশে বলা হয়েছে, স্কুলে কোনো শিশুকে শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না, করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ৮৯৮ জনকে গত বছরের ১০ অগাস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ‌্য পরীক্ষা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবন বৃত্তান্ত যাইয়ের পর তাদের মধ্যে থেকেই ৪৭০ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পিএসসি ৮৯৮ জনকে নিয়োগের সুপারিশ করলেও তাদের মধ্যে অনেকে অন্য চাকরিতে যোগ দিয়েছেন; কেউ কেউ আবার ১২তম বেতন স্কেলে চাকরি করবেন না বলে জানিয়েছিলেন।

বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।

৩৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হলেও তাদের মধ্যে থেকে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে বাকিদের নন-ক্যাডার পদের জন্য অপেক্ষমান রাখা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!