1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপিই গাড়িবহরে হামলা চালিয়েছে: ওবায়দুল কাদের - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

বিএনপিই গাড়িবহরে হামলা চালিয়েছে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে বিএনপিই পরিকল্পিতভাবে হামলা চালিয়েয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এর আগে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিএনপি কতটা আন্তরিক? তাদের কনসানটা শুধু রাজনীতির। দেশে তিন দফা বন্যা হল কিন্তু তিনি না এসে দিনের পর দিন শুধু আসি আসি বলে আশা দিয়ে যাচ্ছেন।

বিএনপির সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, ‘যদি কূটনীতি উদ্যোগ ব্যর্থ হত তাহলে মায়ানমারের সুর নরম হল কীভাবে? মায়ানমার রোহিঙ্গাদের বিতাড়ণ, নির্যাতন করে এটা চরম পর্যায়ে নিয়ে গিয়েছে, তাদের অবস্থান অনড় সেটা বুঝিয়ে দিয়েছিল। এখন তো মায়ানমারের মন্ত্রী আসার পর একটা সিদ্ধান্ত হয়েছে। তাদের সুর যদি নরম না হতো অবস্থানের যদি পরিবর্তন না হতো তাহলে মায়ানমারের মন্ত্রী কীভাবে বাংলাদেশে আসে আলোচনা করে? জয়েন্ট ওয়ার্কিং করে? আমাদের সব কিছুর জন্য ধৈর্য্য ধরতে হবে। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আমরা যদি তাদের ফাঁদে পা দেই তাহলে গোটা অঞ্চলের ক্ষতি হবে।’

মায়ানমার কয়েকবার সীমানা লঙ্ঘনের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কয়েকবার সীমানা লঙ্ঘন করেছে। কিন্তু সবার চাপে এটা এখন আর করছে না।’

যদি রোহিঙ্গা আসতেই থাকে তাহলে বর্ডার বন্ধ করে দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানবিক কারণেই যখন উদার চিত্ততার প্রকাশ ঘটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে।

প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্রে ছিলেন আমি তখন আলাপ করেছিলাম টেলিফোনে। আমাদের যারা নিরাপত্তার দায়িত্ব আছে তারা অনেকেই বলেছিল এখন যেভাবে রোহিঙ্গা আসছে আমার বর্ডার বন্ধ করে দিবো কিনা? তখন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন আমরা যখন মানবিক কারণে সীমান্তের দরজা খুলে দিয়েছি তখন আবার কী এমন কারণ ঘটল, যে আমাদের মানবিক যে দৃষ্টি কোণ এটার পরিবর্তন ঘটল। যে পর্যন্ত বিশ্ব জনমত এবং জাতিসংঘে চাপে বন্ধ না হবে আমরা জোর করে দরজা বন্ধ করে দিবো না। আমাদের মানবিক দৃষ্টিকোণটা একেক সময় একেক রকম হতে পারে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই নগরীতে সুশিক্ষিত, ভদ্রলোক, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের সদস্য করতে হবে। জোর করে কাউকে দলের সদস্য করবেন না। যারা আওয়ামী লীগকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে তাদের সদস্য করবেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!