1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রস্তুতি ম্যাচে বড় পরাজয় বাংলাদেশের - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল

প্রস্তুতি ম্যাচে বড় পরাজয় বাংলাদেশের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

ওয়ানডে সিরিজের আগে ব্লুমফন্টেইনে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১ বল আর ৬ উইকেট হাতে রেখে জিতেছে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ।

উদ্বোধনী দুই ব্যাটসম্যান এইডেন মার্করাম (৮২) আর ম্যাথু ব্রিটজের (৭১) হাফসেঞ্চুরিতেই জয়ের পথ সুগম হয়ে যায় দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের। তারা দুজন গড়েন ১৪৭ রানের বড় জুটি।

তবে শেষদিকে কয়েকটি উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ। এবি ডি ভিলিয়ার্স ৪৩ এবং জেপি ডুমিনি ৩২ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নেন মাহমুদউল্লাহ রিয়াদ। একটি করে উইকেট মাশরাফি বিন মর্তুজা আর নাসির হোসেনের।

এর আগে, টসে জিতে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৫৫ রানে গুটিয়ে যায় মাশরাফি বিন মর্তুজার দল। বিরতি কাটিয়ে মাঠে ফেরা সাকিব ৬৭ বলে ৬৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। সাব্বির করেন ৫৪ বলে ৫২ রান। তিনি সাজঘরে ফেরার পর ১২ রান করে আউট হন নাসির হোসেন। শেষদিকে মাশরাফি বিন মর্তুজা ১৩ বলে করেন ১৭ রান।

৬৩ রান তুলতেই টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে সে বিপর্যয় কিছুটা সামলে উঠেছিলেন সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। এই উইকেটে তারা ৫৭ রান যোগ করেন।
কিন্তু থিতু হয়েও আরেকবার ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেন মাহমুদউল্লাহ। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ২১ রান।

তামিম ইকবালের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে ইনিংস উদ্বোধন করেন সৌম্য সরকার আর ইমরুল কায়েস। টেস্ট সিরিজের মত একমাত্র প্রস্তুতি ম্যাচটিতেও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ওপেনার করেন মাত্র ৩ রান।

ওয়ান ডাউনে প্রমোশন পেয়ে লিটন দাসও নিজেকে মেলে ধরতে পারেননি। তিনি আউট হন ৮ রান করে। এরপর ইমরুল কায়েস ২৭ আর মুশফিকুর রহিম ২২ রান করে সাজঘরে ফিরলে ভীষণ বিপদে পড়ে মাশরাফি বিন মর্তুজার দল।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি হবে কিম্বারলিতে রোববার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!