1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘প্রথম বোমা না পড়া পর্যন্ত উ. কোরিয়ার সঙ্গে অালোচনা চলবে’ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রথম বোমা না পড়া পর্যন্ত উ. কোরিয়ার সঙ্গে অালোচনা চলবে’

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার সঙ্গে সঙ্কটের সমাধান করতে কূটনৈতিক আলোচনার পথে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জোর দিয়ে বলেছেন, প্রথম বোমা পড়ার আগে পর্যন্ত এই চেষ্টা চলবে।

রবিবার এক সাক্ষাৎকারে টিলারসন বলেন, ট্রাম্প কূটনৈতিকভাবে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাত নিরসন চান। উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য আলোচনার পথ খুঁজছে।

দুই দেশের মধ্যে এত দিন ধরে চলা উত্তেজনা ও হুমকি-ধমকির পর কূটনৈতিক সমাধানের চেষ্টার ঘোষণা যথেষ্ট বিস্ময়কর বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধ ও কূটনৈতিক প্রচেষ্টা নজিরবিহীন আন্তর্জাতিক ঐক্য এনে দিয়েছে। গত মাসে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা করে সময় নষ্ট না করার জন্য টিলারসনকে বলেন। তবে এবার টিলারসন একেবারেই উল্টো কথা বললেন।

কোরিয় উপত্যকায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর পরই টিলারসন এই মন্তব্য করলেন। দুই দেশের এই সামরিক মহড়া উসকানি দিচ্ছে উত্তর কোরিয়াকে। পিয়ংইয়ং এর আগে ক্ষোভ প্রকাশ করে বলেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যুদ্ধের মহড়া দিচ্ছে।

এই মাসে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। জাপানের ওপর দিয়ে দেশটি দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ করছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের এই কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!