1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পল্লী বিদ্যুৎ-রংপুর সমিতি-১ সুন্দরগঞ্জে মিটার প্রদানে উৎকোচের অভিযোগ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পল্লী বিদ্যুৎ-রংপুর সমিতি-১ সুন্দরগঞ্জে মিটার প্রদানে উৎকোচের অভিযোগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

উপজেলায় পল্লী বিদ্যুতের মিটার নিতে গ্রাহকদের মোটা অংকের উৎকোচ প্রদানে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সরকার ২০১৮ সালের মধ্যে সবার ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যে বদ্ধ পরিকর হওয়ায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি শঠিবাড়ি-১ লাইন সম্প্রসারণ কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়াসহ সংযোগ প্রদান অব্যাহত রেখেছে। এদিকে রামজীবন ইউনিয়নের পল্লী এলাকা দক্ষিণ বেকাটারী গ্রাম পল্লী বিদ্যুতের আওতায় নেয়ার লক্ষ্যে লাইন সম্প্রসারণ করা হয়।

ইতিমধ্যে লাইন সম্প্রসারণে কাজ সম্পন্ন হলে ৫’শ ২০ গ্রাহকের বাড়িতে মিটার সংযোগের প্রক্রিয়া চলতে থাকে। এতে করে এক শ্রেণির দালাল চক্র পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে মিটার প্রতি ৪/৫ হাজার টাকা উৎকোচের দাবী করে তা গ্রাহকদের প্রদানে বাধ্য করছেন।

এছাড়া পল্লী বিদ্যুতের নিয়মনীতির তোয়াক্কা না করে মোটা অংকের উৎকোচের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় নামে-বেনামে মিটার সংযোগ দেয়া হচ্ছে।  গ্রাহক রুহুল আমিন, হাফিজার রহমান, সোহরাব হোসেন ও মোজাহার আলীসহ অনেজে জানান, দালাল চক্র প্রতি বাড়ি বাড়ি গিয়ে মিটার সংযোগের নামে উক্ত অংকের উৎকোচ দাবী করে আদায় করছেন। যারা দিতে অপারগতা প্রকাশ করছেন তাদের মিটার সংযোগ দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হচ্ছে।

এ ব্যাপারে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির সুন্দরগঞ্জ অঞ্চলের ডিজিএম সোলায়মান হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, মিটার সংযোগের নামে গ্রাহকদের উৎকোচ না দেয়ার জন্য ইতোমধ্যে এলাকায় মাইক দিয়ে প্রচারণা চালানো হয়েছে। এর পরেও কেউ যদি উৎকোচ দাবী করে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!