1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পরিকল্পনাহীনতায় দেশে দূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন, পরিবেশবাদীদের উদ্বেগ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

পরিকল্পনাহীনতায় দেশে দূষণের মাত্রা নিয়ন্ত্রণহীন, পরিবেশবাদীদের উদ্বেগ

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

বায়ু, পানি, মাটি, সবক্ষেত্রেই দূষণ বাংলাদেশের মানুষের কাছে নতুন কোন বিষয় না হলেও পরিস্থিতি এখন সঙ্কটে রূপ নিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন । তাদের মতে, রাজধানী ঢাকায় বায়ু এবং শব্দ দূষণ অসহনীয় পর্যায়ে চলে গেছে।

ঢাকাকে ঘিরে বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যাসহ নদীগুলোর দূষণের মাত্রা বাড়ছে। এখন দেশের অন্য শহরগুলোর মানুষও দূষণ থেকে রেহাই পাচ্ছে না। খবর বিবিসির।

কৃষিকাজে বিষাক্ত রাসায়নিক বা কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় দূষণের ভয়াবহ প্রভাব পড়ছে মানুষের খাদ্যে। দূষণের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম একজন সংগঠক নাসের খান মনে করেন, পরিকল্পনার অভাবে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

‘মাটি, পানি, বাতাস সবগুলোই কিন্তু দূষিত। কারণ আমরা যে ধরণের শিল্প গড়েছি, সেগুলোতে প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে। একইসাথে ইঁটের ভাটার কারণেও দূষণ হচ্ছে। নদীগুলো দূষিত হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পড়ে। আমাদের খাদ্যে দূষণের প্রভাব খারাপ থেকে খারাপ হচ্ছে। এখনই কার্যকর ব্যবস্থা নেয়া হলেও সেগুলো দূষণের প্রভাব মুক্ত করতে অনেক সময় লেগে যাবে।’

ঢাকাসহ বড় শহরগুলোতে বায়ু এবং শব্দ দূষণের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং বয়স্করা।

তাদের মধ্যে শ্বাসকষ্ট, বা এ্যাজমার মতো রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া পরিবেশ দূষণের কারণে হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে। চিকিৎসকদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ট্যানারি শিল্পসহ বিভিন্ন ধরণের কারখানায় কর্মরতরা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে।

বাংলাদেশে পানি দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে আর্সেনিক। এখনো সারাদেশে সাড়ে পাঁচকোটির বেশি মানুষ আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বলা হচ্ছে।

সাধারণ মানুষের মাঝে দূষণের বিষয়ে উদ্বেগ বেড়েছে। ঢাকার একটি ব্যস্ত সড়কে ব্যবসায়ী আনোয়ার হোসেন বলছিলেন, দূষণের কারণে তারা যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বা অনেক মানুষের মৃত্যু হচ্ছে, সেটা তাদের আতঙ্কিত করছে।

একটি বেসরকারি স্কুলের শিক্ষক তানজিলা মহসিন বলছিলেন, পরিস্থিতি কতটা খারাপ হলে সবার টনক নড়বে, সেটা তিনি বুঝতে পারছেন না।

পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অনেকের মাঝে হতাশাও কাজ করছে।

পরিবেশ নিয়ে আন্দোলনকারীরা মনে করেন, বাংলাদেশে বায়ু পানি কৃষিসহ সব ক্ষেত্রেই দূষণের যে পরিস্থিতি, সেখানে কোন একটি ক্ষত্রে দূষণের মাত্রা কম , একথা বলার সুযোগ নেই।

সবক্ষেত্রেই সমানতালে দূষণ বাড়ছে।

সরকারের পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী সারোয়ার ইমতিয়াজ হাশমীও দূষণের মাত্রা বাড়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথাও তুলে ধরেন।

‘দূষণ বাড়ছে। যেহেতু জনসংখ্যা বাড়ছে শহরগুলোতে। উন্নয়ন কর্মকান্ড বাড়ছে এবং গাড়ির সংখ্যাও বেড়ে গেছে। তবে সরকার পদক্ষেপ নিচ্ছে। ট্যানারি কারখানাগুলো ঢাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। ইটের ভাটায় বিকল্প ব্যস্থা নেয়া হচ্ছে।এ ধরণের বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি।’

একইসাথে পরিবেশ অধিদপ্তর বলছে, শুধু সরকারি পদক্ষেপে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। পরিবেশ রক্ষায় মানুষের সচেতনতাও প্রয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!