1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

নিহতরা হলেন মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন (৫০) ও মো. শাহীন (২৭)।

আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ শহরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে পুলিশ দাবি করছে।

শুক্রবার ভোরে শহরের গলাচিপা গোয়ালিয়া খাল এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ বলছে, নিহত শাহীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১২ টির বেশি মামলা রয়েছে।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের ঘটনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে শাহীনকে গ্রেপ্তার করতে অভিযানে যায় ডিবির একটি দল। শাহীনের বাড়ির সামনে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে শাহীন নিহত হন।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে ডিবির ওসি মাহবুবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মিজান আহত হয়েছেন।

এদিকে আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, শুক্রবার ভোর রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শাহীন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় একটি তলোয়ার, রামদা, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

নিহত শাহীন কুষ্টিয়া সদর থানার নূরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী রাকিবুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

গত রবিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালীগঙ্গা নদী থেকে রাকিবুল ইসলামের (৩২) লাশ উদ্ধার করে পুলিশ। দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসেছিলেন তিনি।

রাকিবুল কুমারখালীর চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে। লাশ উদ্ধারের পর আটজনকে আসামি করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন মন্টু। সেই মামলায় গত বুধবার গ্রেপ্তার করা হয়েছিল শাহীনকে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাকিবুলের স্ত্রী নাঈমা সুলতানা তিশাকে পুলিশ গ্রেপ্তার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, বন্দুকযুদ্ধে তাদের চার সদস্য আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!