1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তথ্যপ্রযুক্তির ২ পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

তথ্যপ্রযুক্তির ২ পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পাওয়া ‘এএসওসিআইও ২০১৭ আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড-২০১৭’ এবং ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্মেন্ট (ইনফো সরকার) প্রকল্পের পাওয়া ‘২০১৭ ই-এশিয়া অ্যাওয়ার্ড (সিলভার অ্যাওয়ার্ড)’ পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পুরস্কার দুটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ১২ সেপ্টেম্বর তাইওয়ানের তাইপেতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তি শিল্পবিষয়ক শীর্ষ সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কমপিউটিং অর্গানাইজেশন (এএসওসিআইও) বিসিসিকে ‘এএসওসিআইও ২০১৭ আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড’ দেয়।

এ ছাড়া ই-বাণিজ্য নীতিমালা ও কার্যক্রমে সহায়তা ও উন্নয়নে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) ইনফো সরকার প্রকল্পকে ‘২০১৭ ই-এশিয়া অ্যাওয়ার্ড (সিলভার অ্যাওয়ার্ড)’ এ ভূষিত করে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!