1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ঢাকায় সু চির মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ

ঢাকায় সু চির মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  • আপডেট হয়েছে : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে আলোচনার জন্য মায়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিউ টিন্ট সোয়ে’র সাথে বৈঠক করছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হচ্ছে।

সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। খবর বিবিসির।

এর আগে মায়ানমারের নেতা অং সান সুচির একজন বিশেষ দূতের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠক হয়।

কিন্তু সেখানে ফলপ্রসূ কোন আলোচনা হয় নি। দ্বিপাক্ষিক বৈঠকে মায়ানমারের সাথে তেমন একটা সুবিধা জনক অবস্থানে যেতে পারেনি বাংলাদেশ।

মায়ানমারের সাথে প্রথমবারের মত মন্ত্রী পর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে কতটা কী অবস্থান নেবে?

সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরি বলছিলেন দুইটি বিষয়কে বাংলাদেশের শক্তভাবে তুলে ধরতে হবে এই বৈঠকে।

একটি হল রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ, অপরটি হল তাদের সম্মানের সাথে মায়ানমারে ফিরত পাঠানো।

গত ২৫ শে অগাস্টের পর নতুন করে যে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তার পর দেশে এবং আন্তর্জাতিক ভাবে মায়ানমার সমালোচনার মুখে পরে।

শরণার্থীদের নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা রামরুর সমন্বয়ক সি আর আবরার বলছিলেন আন্তর্জাতিক চাপ এড়ানোর জন্য দ্বিপাক্ষিক এই আলোচনার বন্দোবস্ত মায়ানমারের জন্য একটা কৌশল হতে পারে।

রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনা করতে এর আগে কফি আনান কমিশন গঠন করা হয়।

তবে রোহিঙ্গারা যে নির্যাতনের শিকার হয়েছে সেটা উল্লেখ করে সেখানে কিছু সুপারিশ করা ছিল। সাবেক পররাষ্ট্রসচিব চৌধুরি বলছিলেন এই দ্বিপাক্ষিক বৈঠকে সেই কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাংলাদেশকে দৃঢ় অবস্থান নিতে হবে।

একই সাথে জাতিসংঘকেও অন্তর্ভুক্ত করতে হবে এই আলোচনার মধ্যে।

আন্তর্জাতিক সংস্থাগুলো এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে আশ্রয় নেয়া মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!