1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘ট্রাম্পের অদূরদর্শিতায় তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির মুখে যুক্তরাষ্ট্র’ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

‘ট্রাম্পের অদূরদর্শিতায় তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকির মুখে যুক্তরাষ্ট্র’

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

রিপাবলিকান মার্কিন সিনেটর বব করকার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদূরদর্শিতার কারণে ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’র হুমকির মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

প্রভাবশালী এই সিনেটর রবিবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ধারাবাহিক টুইটে ইরানের সঙ্গে পরমাণু ‍চুক্তি করার জন্য করকারসহ সাবেক রাজনৈতিক মিত্রদের ওপর দোষারোপ করেছেন ট্রাম্প। এ ছাড়া নানা কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

অন্যদিকে, এসবের বিরুদ্ধে টুইট করেছেন করকার। সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান তিনি।

২৫ মিনিটের সাক্ষাৎকারে করকার বলেছেন, এই প্রেসিডেন্টকে নিয়ে শঙ্কিত তিনি। কারণ প্রেসিডেন্ট এমনভাবে কাজ করছেন, যেন তিনি ‘দি অ্যাপ্রেন্টিস’ (শিক্ষানবীশ) বা এমন কিছু। উল্লেখ্য, ট্রাম্প এক সময় দি অ্যাপ্রেন্টিস নামে টেলিভিশনে রিয়েলিটি শো করেছিলেন।

সিনেটর করকার আরো বলেন, ‘তিনি আমাকে উদ্বিগ্ন করেছেন। যারা আমাদের দেশ নিয়ে ভাবেন, তাদের সবাইকে তিনি উদ্বেগে ফেলতে পারেন।’ গত মাসে সিনেটরের পদ থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন করকার।

অভিযোগ রয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে দেশটিকে ক্ষেপিয়ে তাদের সঙ্গে কূটনৈতিক উপায়ে সমঝোতা করতে চান ট্রাম্প। রেক্স টিলারসনকে দিয়ে তিনি এ কাজ করাচ্ছেন। কিন্তু এমন অভিযোগের সঙ্গে একমত নন করকার।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনী ক্যাম্পেইনে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন করকার। ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী বাছাইয়ের সময় ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকায় তার নাম ছিল। দুজনের মধ্যে ভালো সম্পর্কও ছিল। কিন্তু সেই সম্পর্কের চরম অবনতি হয়েছে এখন।

আগস্ট মাসে চার্লটসভিলে শ্বেতাঙ্গ উগ্রবাদীদের বিক্ষোভের সময় সহিংসতা হওয়ায় কৃষ্ণাঙ্গদের দায়ী করে ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন, তার কঠোর সমালোচনা করেন করকার।

এদিকে, করকার সম্পর্কে ট্রাম্প বলেন, ‘সিনেটর বব করকার পুনর্নির্বাচন করতে আমার সমর্থন ‘ভিক্ষা’ চেয়েছিলেন। আমি বলেছিলাম, না এবং তিনি সরে দাঁড়ান।’

ট্রাম্প আরো বলেন, ‘তিনি পররাষ্ট্রমন্ত্রীও হতে চেয়েছিলেন, আমি বলেছিলাম, না- ধন্যবাদ। ইরানের সঙ্গে ভয়ংকর চুক্তির জন্যও তিনি অনেকাংশে দায়ী।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!