1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
টেস্ট,ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ বাংলাদেশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

টেস্ট,ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও স্বাগতিক দক্ষিণ অাফ্রিকার কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ। পচেফস্ট্রমে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের হারটাও অনেক বড়, ৮৩ রানের।

ডেভিড মিলারের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সামনে ২২৫ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে একশ রান না তুলতেই ৭ ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ। শেষদিকে সাইফউদ্দিনের ২৩ রানে কোনোমতে ১৪১ রান পর্যন্ত যেতে পেরেছে টাইগাররা।

ইনিংসের শুরুতেই আউট হয়ে ফিরেন ইমরুল কায়েস আর সাকিব আল হাসান। ইমরুল ৬ রান করে রানআউটে কাটা পড়েন। মাত্র ২ রান করে জেপি ডুমিনির বলে বোল্ড হন দলপতি সাকিব আল হাসান।

এরপর মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক করেন ২ রান। আশা জাগিয়েছিলেন সৌম্য সরকার। ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরিরি দোঁড়গোড়ায়ও পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু আরও একবার আক্ষেপ নিয়েই ফিরতে হয় এই ওপেনারকে।

২৭ বলে ৪৪ রানের ঝড়ো এক ইনিংস খেলে অ্যারন ফ্যাঙ্গিসোর বলে বাউন্ডারিতে ধরা পড়েন সৌম্য। এই ইনিংসে ৬টি চার আর একটি ছক্কা মারেন তিনি। সাব্বির রহমান ৫ আর লিটন দাস করেন ৯ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে ২৪ রান করে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন।

এর আগে, শেষ দিকে এসে এক ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করেন বাংলাদেশী পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। তাকে এমন লজ্জায় ডুবান ডেভিড মিলার। শেষপর্যন্ত ৩৬ বলে ১০১ রান নিয়ে অপরাজিত ছিলেন মিলার।

সেঞ্চুরির খুব কাছেই চলে এসেছিলেন হাশিম আমলাও। শেষপর্যন্ত তাকে ৮৫ রানে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ভয়ংকর এবি ডি ভিলিয়ার্সকেও সাজঘরের পথ দেখিয়েছিলেন বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডার।

ম্যাঙ্গালিসো মোসেলে আর জেপি ডুমিনিকে বোল্ড করে বাংলাদেশ শিবিরকে উচ্ছ্বাসে ভাসান সাকিব আল হাসান। হাশিম আমলার সঙ্গে উদ্বোধনী জুটিতে ২৩ রান তোলা মোসেলে করেন ৫ আর ডুমিনি করেন ৪ রান। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা করে ৪ উইকেটে ২২৪ রান।

পচেফস্ট্রমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন নিয়ে নামে। আগের ম্যাচে যাচ্ছেতাই বোলিং করা পেসার শফিউল ইসলামের জায়গায় সুযোগ পান উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

প্রসঙ্গত, টেস্ট আর ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশের পর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে প্রথম ম্যাচটি ২০ রানে হেরে যায় টাইগাররা। দ্বিতীয়টিতে হারতে হলো আরও বড় ব্যবধানে। সফর থেকে তাই খালি হাতেই ফিরতে হচ্ছে টাইগারদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!