1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

চলতি আমন ফসলের পোকার আক্রমণ গোবিন্দগঞ্জে কৃষি বিভাগের তৎপরতা অব্যাহত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ কৃষি বিভাগের ব্যাপক তৎপরতার পরও চলতি মৌসুমে আমন ফসলের পোকার আক্রমন সহ বিভিন্ন রোগ বালাইয়ে দিশেহার হয়ে পরেছিল কৃষক।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগ কর্তৃক জানা গেছে চলতি রোপা আমন মৌসুমে বন্যা পরবর্তী রোপন সহ উপজেলায় মোট ২৮ হাজার ৩ শ ৮০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে।

বন্যার পানি নেমে যাওয়ার পর পরই কৃষকরা বন্যায় রক্ষা পাওয়া ধান ক্ষেতে ইউরিয়া প্রয়োগ ও বৃষ্টির কারনে ধান গাছ ঘন ও সবুজ লক লকে হয়ে উঠায় বিভিন্ন প্রকার রোগ বালাই ও পোকার আক্রমনে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পরেছিল।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সাথে যোগ যোগ করে জানা যায় যে, আমন ধানের সকল বালাই নিয়ন্ত্রনে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা তৎপর রয়েছেন। বালাই আক্রমন রোধে ইউনিয়ন ভিত্তিক স্কোয়ার্ড দল গঠন , আলোর ফ াঁদ স্থাপন সরেজমিনে পর্যাবেক্ষন পূর্বক ব্যক্তিগত যোগাযোগ , আই জি এম , আই পি এম ক্লাব ও স্কুল সহ সি আই জি গ্রুপের সদস্যদের মাধ্যমে কৃষকদের মাঝে লিফলেট ও পরামর্শ পত্র বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। আবার উপ- পরিচালক কৃষি বিভাগ গাইবান্ধাও নিয়মিত মাঠ মনিটরিং করছে বলে জানান।

এছাড়াও উপজেলার প্রতিটি হাট বাজারের বালাই নাশকের ডিলার ও দোকান সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় মজুদ মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল বালাই নাশক যাচাই করা হচ্ছে। এলাকার ৫-৭ জন কৃষকের সাথে যোগাযোগ করে জানা যায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও মাঠ পরিদর্শনের মাধ্যামে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। কৃষি বিভাগ আশা করছে আমন ধানের এ সমস্যা বর্তমানে কেটে গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!